NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মুক্তি পাচ্ছে দেশের ইংরেজি সিনেমা ‘ডট’


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

মুক্তি পাচ্ছে দেশের ইংরেজি সিনেমা ‘ডট’

প্রেক্ষাগৃহে ৫ সেপ্টেম্বর (শুক্রবার) মুক্তি পাচ্ছে বাংলাদেশে নির্মিত ইংরেজি সিনেমা ‘ডট’। বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এই সিনেমাটি ইংরেজি ভাষায় শুটিং করা হয়েছে। ইংরেজি ভাষাতেই চলচ্চিত্রটির সেন্সর হয়েছে।

তরী মিডিয়া লিমিটেড এর ব্যানারে নির্মিত সিনেমাটি ৩ আগস্ট সেন্সর ছাড়পত্র হাতে পান প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন।

 

এই সিনেমায় অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার, মিষ্টি মনি প্রমুখ।

প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন বলেছেন, ‘আন্তজার্তিকভাবে আমাদের সিনেমাটি সবাইকে দেখানোর জন্যই ইংরেজিতে কাজটি করেছি। আর আমাদের দর্শকরা বাংলা সাব টাইটেল দেখতে পারবেন।’

 

‘ডট’ সিনেমার সময়সীমা দুই ঘণ্টা ৮ মিনিট। পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন বলেন, ‘সিনেমাটির আসল শক্তি হচ্ছে এর গল্প। এটি গল্প প্রধান সিনেমা। আশা করছি দর্শক উপভোগ করবেন।’

 

 

 

উল্লেখ্য, সিনেমাটির শুটিং হয়েছে কুমিল্লা তিতাস উপজেলায়। সেখানে পুরোপুরি সেট সাজিয়ে সিনেমাটির শুটিং করা হয়।