NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বয়স নিয়ে কটাক্ষ করায় চটে গেলেন শাহরুখ


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৫, ১১:০৮ এএম

বয়স নিয়ে কটাক্ষ করায় চটে গেলেন শাহরুখ

অপছন্দের কোনো ঘটনা ঘটলে মাঝে মধ্যে ক্ষেপে যান বলিউড কিং খান শাহরুখ। ‘বয়স হয়েছে, এবার অবসর নেওয়া উচিত’ এমন মন্তব্য শুনে এবার চটেছেন এ সুপার স্টার।

বিশ্বজুড়ে অনুরাগী ছড়িয়ে রয়েছে শাহরুখ খানের। শুধু অভিনয় নয়। তার ব্যক্তিত্বেও মুগ্ধ তারা। কিং খানের ছবি দেখে কয়েক প্রজন্ম প্রেমের ভাষা খুঁজে পেয়েছে। অসংখ্য সফল সিনেমা তার ক্যারিয়ারের ঝুলিতে। সম্প্রতি ‘জওয়ান’ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র মঞ্চেও সম্মানিত হয়েছেন এ অভিনেতা। কিন্তু এর মধ্যেই বয়স নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

 

বয়স নিয়ে কটাক্ষ করায় চটে গেলেন শাহরুখশাহরুখ খান। ছবি: সংগৃহীত

অনুরাগীর পাশাপাশি রয়েছে তার নিন্দুকও। এমনই একজন নিন্দুক সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখের উদ্দেশে লেখেন, ‘ভাই আপনার বয়স হয়েছে। অবসর নিয়ে নিন। অন্য বাচ্চাদের এবার এগিয়ে আসতে দিন।’ সাধারণত নিন্দুকদের কথায় খুব একটা আমলে না এ অভিনেতা। কিন্তু এই দিন নিজেকে থামিয়ে রাখতে পারেননি তিনি। শাহরুখ জবাবে বলেছেন, ‘ভাই তোর প্রশ্নের শিশুসুলভ ভাব যে দিন চলে যাবে, তখন কিছু ভাল প্রশ্ন করিস। ততদিন অস্থায়ী অবসর নিয়ে নে প্লিজ।’

শাহরুখ ও নিন্দুকের এ কথোপকথন সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তারা অনেকেই শাহরুখের পক্ষ নিয়ে কথা বলেছেন। অনুরাগীদের মতে, এই বয়সেও শাহরুখ যা করে দেখাচ্ছেন, তা অনেক যুবকের পক্ষেও অসম্ভব।

  •  
 

‘জিরো’ সিনেমায় খর্বকায় ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। মুখ থুবড়ে পড়েছিল সেই সিনেমা। তারপর দীর্ঘ বিরতি নিয়েছিলেন কিং খান। অবশেষে ২০২৩ সালে ‘পাঠান’ সিনেমায় তার প্রত্যাবর্তন। আবারও অনুরাগীদের উন্মাদনার সাক্ষী হয়েছিলেন তিনি। সেই বছরই মুক্তি পায় ‘জওয়ান’। সেই সিনেমা ছাপিয়ে যায় ‘পাঠান’র সাফল্যও। সিনেমায় শাহরুখের লড়াইয়ের দৃশ্য, অভিনয় ও সংলাপ বিশেষভাবে প্রশংসিত হয়েছিল।