NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভারতের জন্য অপেক্ষায় সাফ


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০১:২৮ এএম

>
ভারতের জন্য অপেক্ষায় সাফ

৬-১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। একই সময় শ্রীলঙ্কায় রয়েছে সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপ। দুই টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ভারত ফিফা থেকে এখন নিষিদ্ধ থাকলেও খুব শিগগিরই সেটা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে। এজন্য সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন খানিকটা অপেক্ষা করছে।

নিষেধাজ্ঞা তুলে নিতে ফিফার কাছে বুধবার (২৪ আগস্ট) আবেদন করেছে ভারত। একই দিন সভা ছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনেরও (সাফ)। ভারতের আবেদনের প্রেক্ষিতে ফিফা সিদ্ধান্তের অপেক্ষায় সেই সভা আর হয়নি। নিষেধাজ্ঞামুক্ত না হলে তাদের বাদ দিয়েই কাল (বৃহস্পতিবার) টুর্নামেন্টের সূচি পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত ছিল সাফের। তা স্থগিত করা হয়েছে।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘নতুন সূচি তৈরির যে সিদ্ধান্ত ছিল আমাদের, তা স্থগিত রাখা হয়েছে। কারণ ভারত এরই মধ্যে তাদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিতে ফিফায় আবেদন করেছে। তারা ফিফার সব শর্ত মেনে নির্বাচনের দিকে হাঁটছে। একটা ইতিবাচক কিছু দ্রুতই হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া টুর্নামেন্টের এখনও বাকি ১৩ দিন। তাই আমরা ভারতকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা এখনই নিচ্ছি না। দেখি আরও কয়েকদিন।’

ফিফার দেখানো পথেই হাটছে ভারত। ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা আছে। বর্তমান কমিটিকে বাতিল করে নতুন নির্বাচন দেওয়া হয়েছে ২ সেপ্টেম্বর। এছাড়া নিষেধাজ্ঞার সঙ্গে যেসব শর্ত দিয়েছিল ফিফা, তার সবগুলো মেনে নিয়েই এআইএফএফ নতুন নির্বাচনের পথে এগোচ্ছে। তবে শেষ পর্যন্ত ভারত টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও সময়সূচি পরিবতর্ন হবে না বলে জানান সাফ সাধারণ সম্পাদক, ‘ভারত না খেললেও টুর্নামেন্টের সময়কাল আগের মতোই থাকবে। যেদিন দুটি ম্যাচ ছিল সেদিন একটি হবে।’