NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আইয়ুব বাচ্চুর জন্মদিন ঘিরে বিশেষ আয়োজন


খবর   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

আইয়ুব বাচ্চুর জন্মদিন ঘিরে বিশেষ আয়োজন

‘এলআরবি’ ব্যান্ডের কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন আজ। প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী নানা আয়োজনে দিনটি স্মরণ করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ উপলক্ষে বিশেষ আয়োজন করছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

আজ (১৬ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজনটি অনুষ্ঠিত হবে। ‘আইয়ুব বাচ্চু: সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক এ অনুষ্ঠানে থাকবেন শিল্পীর পরিবারের সদস্যরা, দীর্ঘ সংগীতযাত্রার সহযোদ্ধারা, গণমাধ্যমকর্মী ও সুহৃদরা।

 

‘এলআরবি’ ব্যান্ডের গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ জানান, অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করবেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, ফিডব্যাকের দলনেতা ও সংগীতায়োজক ফোয়াদ নাসের বাবু, রেনেসাঁর নকীব খান, সোলসের পার্থ বড়ুয়া, দলছুটের বাপ্পা মজুমদারসহ অনেকে। পাশাপাশি এ প্রজন্মের শিল্পীরা পরিবেশন করবেন আইয়ুব বাচ্চুর কালজয়ী কিছু সৃষ্টি।

জন্মদিন, গান, মিউজিক

 

সীমিত পরিসরের এ আয়োজনে অতিথিদের কাছ থেকে নেওয়া হবে পরামর্শ, কীভাবে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনকে আরও সমৃদ্ধ করা যায়, যাতে আগামী প্রজন্ম কিংবদন্তি এই শিল্পীর সৃষ্টিকে জানার সুযোগ পায়।

এদিকে সুখবর দিয়েছেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা ও এলআরবি’র সদস্যরা। তাদের ভাষ্যে, এখনও শিল্পীর বেশ কিছু গান স্টুডিওতে রেকর্ড অবস্থায় আছে। পর্যায়ক্রমে সেগুলো প্রকাশের পরিকল্পনা রয়েছে। ফলে শ্রোতারা নতুন করে শুনতে পারবেন প্রিয় শিল্পীর অপ্রকাশিত গানগুলো।শুধু গান নয়, আইয়ুব বাচ্চুর রেখে যাওয়া গিটার ও অন্যান্য স্মৃতিচিহ্ন নিয়ে একটি জাদুঘর তৈরির পরিকল্পনাও রয়েছে পরিবারের সদস্য ও সহকর্মীদের।