NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

১৯ বছর পর ফিরছে ‘নতুন কুঁড়ি’


খবর   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

১৯ বছর পর ফিরছে ‘নতুন কুঁড়ি’

বাংলাদেশের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের এক সময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। আবারও বিটিভির পর্দায় ফিরছে অনুষ্ঠানটি। দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) শুরু করতে যাচ্ছে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা।

বিটিভি জানায়, আগামী ১৫ আগস্ট থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে। দেশকে ২০ অঞ্চলে ভাগ করে বাছাইপর্ব শেষে বিজয়ীরা অংশ নেবেন মূল প্রতিযোগিতায়।

 

একক ও দলীয় অভিনয়, নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প বলা- এমন নানা বিষয়ে হবে প্রতিযোগিতা।

৬-১০ বছর বয়সীরা ‘ক’ শাখা আর ১১-১৫ বছর বয়সীরা ‘খ’ শাখায় অংশ নিতে পারবেন।

 

১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ ২০০৬ সাল পর্যন্ত চলেছিল। বছরের পর বছর এই অনুষ্ঠান দর্শকদের সামনে হাজির করেছে বহু প্রতিভাবান শিল্পী। এদের মধ্যে রয়েছেন অভিনেত্রী তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার, সাবরিন সাকা মীম ও আজাদ রহমান শাকিল, গায়িকা সামিনা চৌধুরী, হেমন্তী রক্ষিত দাস ও মহবুবা মাহনুর চাঁদনীসহ আরও অনেকে। চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সংগীতজগতে এসব শিল্পীরা নিজের মেধার ছাপ রেখে চলেছেন।

 

 

 

আর্থিক সংকট ও গণমাধ্যম পরিস্থিতির পরিবর্তনের কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এরপর ২০২০ সালে অনুষ্ঠানটি পুনরায় শুরু করার পরিকল্পনার খবর প্রকাশিত হলেও কোভিড-১৯ মহামারির কারণে তা সম্ভব হয়নি। এবার এর প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বাস ছড়িয়েছে দর্শকদের মধ্যে।