NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

জেমসের আরেকটি নতুন গান আসছে


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৫, ০১:৪২ এএম

>
জেমসের আরেকটি নতুন গান আসছে

দেশের ব্যান্ড মিউজিকের অবিস্মরণীয় এক উন্মাদনার নাম জেমস। তার গান মানেই শ্রোতাদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস আর সীমাহীন উল্লাস। ভালোবেসে ভক্তরা তাই ‘গুরু’ বলে ডাকেন তাকে।

কিংবদন্তি এই সংগীতশিল্পী দীর্ঘ ১২ বছর ধরে নতুন কোনো গান করেননি। সিনেমায় প্লেব্যাক করেছিলেন বটে। তবে ভক্তদের কাছে জেমস মানে তো সেই চিরচেনা অডিও-মৌলিক গান। দীর্ঘ সেই বিরতির অবসান ঘটে গত ঈদে। ‘আই লাভ ইউ’ শিরোনামে নতুন গান উপহার দেন তিনি।

সেই রেশ কাটতে না কাটতে আরও একটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জেমস। জানা গেছে, মাস খানেকের মধ্যেই তার নতুন গানটি প্রকাশ্যে আসবে। এরইমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটাল থেকে প্রচারণা শুরু হয়ে গেছে।

গানটি নিয়ে জেমসের ব্যক্তিগত সহকারী রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, কেবল প্রচারণা শুরু হয়েছে। তবে গান প্রকাশ হতে মাস খানেক সময় লাগবে। এর চেয়ে বেশি কিছু আপাতত প্রকাশ করতে চাইছেন না সংশ্লিষ্টরা। আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করেই বিস্তারিত জানাবেন।

গত ঈদে প্রকাশিত ‘আই লাভ ইউ’ গানটি জেমস তার ভক্তদের উৎসর্গ করেন। এ গানের কথায়ও ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। এছাড়া ভিডিওতে ছিল তার বিখ্যাত কিছু গানের ভাবার্থের দৃশ্যায়ন। ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ৪০ লাখ।