NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

তায়েব-অপুর সিনেমার ঝলক দেখে হাসছে দর্শক!


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০৮:৩৭ এএম

>
তায়েব-অপুর সিনেমার ঝলক দেখে হাসছে দর্শক!

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এর নাম ‘ঈশা খাঁ’। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় তার বিপরীতে আছেন ডিএ তায়েব। ড. মাহফুজুর রহমানের কনসেপ্টে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন ডায়েল রহমান। মঙ্গলবার (২৩ আগস্ট) এর ট্রেলার প্রকাশ করা হয়েছে।

মুঘল আমলে বাংলার বারো ভুঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ। তিনি ক্ষমতায় থাকাকালীন মুঘল সম্রাট আকবরকে খাজনা দিতে অস্বীকৃতি জানান। এ কারণে তখন ব্যাপক লড়াই-সংঘর্ষ হয়েছিল। ওই প্রেক্ষাপটেই বানানো হয়েছে ‘ঈশা খাঁ’ সিনেমাটি।

da tayeb
ঈশা খাঁ'র ভূমিকায় ডিএ তায়েব

এতে ঈশা খাঁ’র চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব। তার বিপরীতে দেখা যাবে অপু বিশ্বাসকে। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে ট্রেলার প্রকাশের পর তা দেখে মন ভরেনি অধিকাংশ দর্শকের। বরং এটি নিয়ে হাসাহাসি করছেন তারা। সিনেমাভিত্তিক একাধিক গ্রুপে ‘ঈশা খাঁ’র ট্রেলার নিয়ে নেটিজেনদের ট্রল করতে দেখা গেছে। অনেকেই সিনেমাটিকে ‘যাত্রাপালা’র সঙ্গে তুলনা করেছেন।

Isha kha
সিনেমার ট্রেলার নিয়ে দর্শকের সমালোচনার খণ্ডচিত্র

এক দর্শক মন্তব্য করেছেন, ‘এটা কি সিনেমা নাকি যাত্রাপালার রেকর্ডেড ভার্সন?’; আরেকজন লিখেছেন, ‘যাত্রাপালাও এর চেয়ে অনেক ভালো। আর উনি নায়ক!’; আরেক দর্শকের মন্তব্য, ‘যেই দেখছে সিনেমা পাড়ায় সুবাতাস বইছে, একের পর এক বস্তাপচা নিয়ে হাজির হচ্ছে এরা, আবারও বাংলা সিনেমার ভাবমূর্তি নষ্ট করার জন্য’।

উল্লেখ্য, ‘ঈশা খাঁ’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক ডায়েল রহমান। এতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, ডন, রেবেকা, আনহা তামান্না প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে এসজি প্রোডাকশন।