NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রে ৩ মাসে বহিষ্কার দেড় লাখ বিদেশি : আরো কঠোর হওয়ার সিদ্ধান্ত


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

যুক্তরাষ্ট্রে ৩ মাসে বহিষ্কার দেড় লাখ বিদেশি : আরো কঠোর হওয়ার সিদ্ধান্ত

ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস আমেরিকান ভিসাধারী বিদেশি নাগরিকদের জন্য একটি কঠোর সতর্কবার্তা জারি করেছে।

 

 

 

দূতাবাস জানিয়েছে, যদি কোনো ভিসাধারী হামলা, পারিবারিক সহিংসতা বা অন্যান্য গুরুতর অপরাধে জড়ায়, তাহলে তাদের ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এই সতর্কবার্তাটি ২৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করা হয়। সেখানে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বলেছে, “ভিসা কোনো অধিকার নয়, এটি একটি সুযোগ। আইন লঙ্ঘন করলে সেই সুযোগ বাতিল হয়ে যেতে পারে।”

 

 

বিবৃতিতে আরও বলা হয়, দেশে বা বিদেশে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে অভিবাসন আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের ‘শূন্য সহনশীলতা’ নীতিকে সামনে রেখে অপরাধে জড়িত বিদেশিদের দ্রুত বিতাড়নের ওপর জোর দিচ্ছেন।

 

 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিএইচআর) তথ্য অনুযায়ী, চলতি বছরের ২০ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মাত্র তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ৪২ হাজারেরও বেশি মানুষকে বহিষ্কার করা হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, চুরি, শপলিফটিং, প্রতারণা, ডাকাতি বা বাসায় চুরির মতো অপরাধগুলোকে গুরুতর হিসেবে গণ্য করা হয়। এসব অপরাধে শাস্তি নির্ধারণ হয় অপরাধের ধরন ও চুরি হওয়া মালামালের মূল্যের ভিত্তিতে। অধিকাংশ অঙ্গরাজ্যে দোকানমালিকদের শপলিফটারদের আটক করার অধিকার রয়েছে এবং তারা ক্ষতিপূরণ দাবি করতেও আদালতে যেতে পারেন।