NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাগেরহাটের ডিসি’র মোবাইল ও ইমেইল আইডি হ্যাক


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

বাগেরহাটের ডিসি’র মোবাইল ও ইমেইল আইডি হ্যাক

    এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :বাগেহাটের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল হাসানের ব্যক্তিগত মোবাইল নম্বর, ইমেইল (জিমেইল) আইডি এবং ব্যক্তিগত মোবাইল ফোনে ব্যবহৃত হোয়াটসআপ ও মেসেঞ্জার অ্যাপ হ্যাক করেছে অজ্ঞাত হ্যাকাররা। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।

সোমবার সকালে বাগেহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান স্বাক্ষরিত জেলা প্রশাসকের কার্যলয়ের গোপনীয় শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসনের বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের হ্যাক হওয়া ব্যক্তিগত মোবাইল নম্বর, ইমেইল (জিমেইল) আইডি এবং ব্যক্তিগত মোবাইল ফোনে ব্যবহৃত হোয়াটসআপ ও মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করে যাতে কেউ আর্থিক লেনদেন ও অনৈতিক কার্যক্রম করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।#