NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘প্রেম ছাড়া বাঁচি না’, ছেলের জন্মদিনে পরীমনি


খবর   প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

‘প্রেম ছাড়া বাঁচি না’, ছেলের জন্মদিনে পরীমনি

চিত্রনায়িকা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যর ছেলের জন্মদিন আজ (১০ আগস্ট)। আয়োজনের কোনো কমতি রাখছেন না তিনি। গত বছর ‘সুন্দরবন’ থিমে ছেলের জন্মদিন উদযাপন করেন। এবারও নিজের পছন্দের মানুষদের নিয়ে পুণ্যর জন্মদিন পালন করছেন তিনি।

পুণ্যর জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুকে পোস্ট করেছেন পরীমনি। তাতে তিনি লিখেছেন, ১০/০৮/২০২৫! আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কি ভাবে সময় চলে যাচ্ছে। বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে। আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। হ‍্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।

 

‘প্রেম ছাড়া বাঁচি না’, ছেলের জন্মদিনে পরীমনি

কয়েক ঘণ্টা পরে পরীমনি আরেকটি পোস্টে লিখেছেন, ‘আমি প্রেম ছাড়া বাঁচি না, মরে তো যাই না।’

 

২০২১ সালের ১৭ অক্টোবর চিত্রনায়ক শরীফুল রাজ ও পরীমনি বিয়ে করেন। সে ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’ সিনেমার শুটিং সেটে তাদের পরিচয় হয়। সেই থেকে প্রেম ও পরিণয়। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

 

রাজের সঙ্গে সংসারজীবনের ১০ মাসের মাথায় পরীমনির কোলজুড়ে আসে সন্তান। এর এক দিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। তবে পরে পরীমনি আরও দুইটি নাম রেখেছেন পদ্ম, পুণ্য।

 

‘প্রেম ছাড়া বাঁচি না’, ছেলের জন্মদিনে পরীমনি

জাগোনিউজের খবর পেতে ফলো করুনJagonews24 Google News Channel

 

 

শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে ভাঙনের পর পরীমনি তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ‘ওয়ান ম্যান আর্মি’। পরে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে অভিনেত্রীর সংসার।