NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শাহরুখের সুবাস কখনো ভুলতে পারবেন না আনুশকা


খবর   প্রকাশিত:  ১০ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

শাহরুখের সুবাস কখনো ভুলতে পারবেন না আনুশকা

বলিউড সুপারস্টার শাহরুখ খান শুধু তার অভিনয় দক্ষতা ও ভক্তদের মুগ্ধ করেন না, তার স্টাইল ও ব্যক্তিগত জীবন যাপন নিয়েও তিনি নজর কেড়েছেন বহুবার। এই অভিনেতা সুগন্ধিপ্রিয়। নানা রকম সুগন্ধি তিনি ব্যবহার করেন। তার সুগন্ধির ভক্ত আনুশকা শর্মা।

‘জাব তক হ্যায় জান’ ছবির প্রচারকালে অভিনেত্রী আনুশকা শর্মা এ ব্যাপারে বলেছিলেন, শাহরুখ খানের শরীরের অসাধারণ সুবাস তাকে বিমোহিত করে রাখে।

 

আনুশকা বলেন, ‘শাহরুখের সুবাস আমি কখনো ভুলতে পারব না। তিনি প্রতিবার ভিন্ন সুগন্ধ ছড়িয়ে হাজির হতেন। আমি বলতাম, ‘ওয়াও! শাহরুখ, তোমার গন্ধটা সত্যিই দারুণ।’

শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার সুগন্ধি আসলে একক কোনো বোতল থেকে আসে না, বরং দুটি সুগন্ধির মিশ্রণ। তিনি ব্রিটিশ ব্র্যান্ড ডানহিলের সুগন্ধি ব্যবহার করেন। যা শুধু লন্ডনের দোকানে পাওয়া যায়। আরেকটি সুগন্ধি আসে ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ডিপটিক থেকে। দুটি মিক্সড করে ব্যবহার করেন তিনি।

 

শাহরুখ বলেন, ‘চারপাশে ভালো গন্ধ থাকা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি ডানহিল এবং ডিপটিক এই দুইটি সুগন্ধি মিশিয়ে ব্যবহার করি। নিজেকে অনেক সতেজ মনে হয়।’

মূল্যের দিক থেকে ডানহিল পারফিউমটি বেশ বাজেট ফ্রেন্ডলি। এটি ভারতে প্রায় ৯ হাজার রুপিতে পাওয়া যায়। অন্যদিকে ডিপটিকের সুগন্ধিগুলোর দাম বেশি। এটার জন্য ৩৩,০০০ থেকে ৩৯,০০০ রুপি খরচ করেন শাহরুখ।

এই দুই সুগন্ধির সংমিশ্রণ শাহরুখের ব্যক্তিত্বে এক অনন্য ও স্মরণীয় গন্ধ যোগ করে। এটি তার সহকর্মীদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে বলেও দাবি করেন আনুশকা।

 

 

 

শাহরুখ বর্তমানে পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার কন্যা সুহানা খানও অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। সবকিছু ঠিক থাকলে এটি আগামী বছর মুক্তি পাবে।