NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মেসিদের টুর্নামেন্টের রেফারিকে হত্যার হুমকি


খবর   প্রকাশিত:  ০৬ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

মেসিদের টুর্নামেন্টের রেফারিকে হত্যার হুমকি

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ও মেক্সিকান ক্লাবগুলোর মধ্যে চলছে লিগস কাপ ২০২৫ আসর। যুক্তরাষ্ট্র ও কানাডায় চলমান ৩৬ দলের প্রতিযোগিতায় খেলছে লিওনেল মেসিদের ক্লাব ইন্টার মিয়ামিও। গেল শুক্রবার মুখোমুখি হয়েছিল কানাডিয়ান ক্লাব এফসি সিনসিনাটি ও মেক্সিকান ক্লাব মন্টেরে। ম্যাচ পরিচালনা করেছিলেন কাটিয়া ইটজেল গার্সিয়া নামের এক মেক্সিকান নারী রেফারি।

ওই নারীকে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই হুমকি পান ৩২ বছর বয়সী রেফারি।

 

হুমকি দিয়ে করা বার্তাগুলো ইনস্টাগ্রামে প্রকাশ করেন গার্সিয়া। বার্তাগুলোর একটিতে লেখা ছিল, ‘তুমি মারা যাবে… মেক্সিকোর নিয়ন্ত্রণে আমরাই। তাই বেশি লুকিয়ে থেকো না… কোনো কথা বা তারিখ অসম্পন্ন থেকে যায় না।’

আরেকটিতে বলা হয়েছিল, ‘আমরা তোমার পুরো পরিবারকে মেরে ফেলবো।’

 

গার্সিয়া এই হুমকির জবাবে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেন, ‘মেক্সিকো একটি এমন দেশ, যেখানে প্রতিদিন গড়ে ১০ জন নারী এবং ৯১ জন মানুষ খুন হন। এই সহিংসতাকে আমরা আর স্বাভাবিকভাবে নিতে পারি না। আমি সব ধরনের সহিংসতা কঠোরভাবে প্রত্যাখ্যান করি।’

মন্টেরে ও এফসি সিনসিনাটির মধ্যকার ওই ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্ত দেন গার্সিয়া। পরে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিএআর রিভিউ দেখে সিনসিনাটির এক গোলকে বৈধ ঘোষণা করেছিলেন গার্সিয়া, যা ছিল ম্যাচের ফল নির্ধারণী গোল। ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে যায় সিনসিনাটি, হারে মেক্সিকান ক্লাব মন্টেরে।

এই ঘটনার পর থেকে গার্সিয়ার পাশে দাঁড়িয়েছে ফিফা, কনকাকাফ, মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)ও মন্টেরে ক্লাব। সব সংস্থা এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে রেফারিদের নিরাপত্তা এবং খেলায় সহিংসতা নির্মূলের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

 

এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘রেফারি ছাড়া ফুটবলই চলে না, তাই তাদের সুরক্ষা ও মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল হোক বা সমাজ, কোনো ধরনের সহিংসতা, বৈষম্য কিংবা অপব্যবহার সহ্য করা যায় না। মেক্সিকান ফুটবল ফেডারেশন ও কনকাকাফের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে ফিফা এবং যারা এই হুমকি দিয়েছে, তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাচ্ছে।’

 

 

 

মন্টেরে ক্লাব এক বিবৃতিতে বলেছে, ‘রেফারি কাটিয়া ইটজেল গার্সিয়া যেসব হুমকির মুখোমুখি হয়েছেন, সেই ধরনের হামলা বা সহিংসতার যেকোনো রূপ আমরা ঘৃণা করি। আমাদের উচিত এই ঘটনাগুলোকে দৃশ্যমান করা, প্রতিবাদ জানানো এবং এগুলোকে কখনোই স্বাভাবিক মনে না করা।’