NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিরবের সঙ্গে যাত্রা, অভিনয়ে নিয়মিত হতে চান ইভা


খবর   প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

নিরবের সঙ্গে যাত্রা, অভিনয়ে নিয়মিত হতে চান ইভা

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক নিরব। তার হাত ধরে এবার শোবিজে পথচলা শুরু করলেন নতুন মুখ ইভা চৌধুরী। ভাসাভি ফ্যাশন ব্র্যান্ডের নতুন কালেকশনের ফটোশুটে এবার তার সঙ্গী হয়েছেন নবাগত এই মডেল। তার স্বপ্ন অভিনয়ে নিজেকে নিয়মিত করা।

ভাসাভির শুভেচ্ছাদূত হিসেবে নিরব দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই ব্র্যান্ডের হয়ে তিনি এর আগে একাধিক জনপ্রিয় নায়িকা ও মডেলের সঙ্গে কাজ করলেও এবারই প্রথম অংশ নিলেন একেবারে নতুন মুখ ইভার সঙ্গে।

 

ফটোশুটের নির্দেশনায় ছিলেন খ্যাতিমান ফ্যাশন কোরিওগ্রাফার ইমু হাশমি। মেকআপ করেছেন পরিচিত মেকআপ আর্টিস্ট সাজ্জাদ হোসেন পিয়াস। নিরব ও ইভা এই শুটে হাজির হয়েছেন নানা কাটিং ও স্টাইলের আধুনিক পোশাকে।

নিরব বলেন, ‘আমি সাধারণত বাছাই করে কিছু ফ্যাশন প্রজেক্টে কাজ করি। তবে বাইফা ম্যাগাজিনের এই শুটটি আলাদা গুরুত্ব পেয়েছে আমার কাছে। ইভা নতুন হলেও অনেক সাবলীল এবং মনোযোগী। কাজ করলে সে শিগগিরই ভালো অবস্থানে পৌঁছাবে।’

 

প্রথম কাজেই এমন বড় মঞ্চে জায়গা পেয়ে আবেগাপ্লুত ইভা চৌধুরী। তিনি বলেন, ‘শোবিজে কাজ করার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। ক্যারিয়ারের শুরুতেই নিরব ভাইয়ের মতো একজন বড় তারকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই অভিভূত। সামনে ভালো প্রস্তাব পেলে অভিনয়েও নিয়মিত হতে চাই।’

 

 

 

ইভার স্বপ্ন ও আত্মবিশ্বাস জানান দিচ্ছে, শোবিজের আকাশে আরও একটি নতুন তারা জ্বলে উঠার অপেক্ষায়।