NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

শাকিবের সঙ্গে বিয়েটা না হলে ভালো হতো: অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

>
শাকিবের সঙ্গে বিয়েটা না হলে ভালো হতো: অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বহু সফল সিনেমা উপহার দিয়েছেন। তবে সিনে পর্দার বাইরেও তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ভালোবেসে তারা বিয়েও করে ফেলেন ২০০৮ সালে।

কিন্তু ক্যারিয়ারের কথা ভেবে সেই খবর গোপন রাখেন শাকিব-অপু দু’জনেই। দীর্ঘ আট বছর পর ২০১৭ সালে সন্তান নিয়ে টেলিভিশন লাইভে হাজির হন অপু। ওই ঘটনায় শুধু মিডিয়া পাড়া নয়, গোটা দেশ তোলপাড় হয়।

বিতর্ক-সমালোচনার ঝড় থামতে না থামতে শাকিব ও অপুর বিয়েটাও ভেঙে যায়। ২০১৮ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন।

এদিকে অপু বিশ্বাস জানালেন, শাকিবের সঙ্গে তার বিয়েটা না হলেই বরং ভালো হত। বিয়েটাকে নিজের জীবনের ভুল সিদ্ধান্ত বলেই ইঙ্গিত করলেন নায়িকা। নতুন সিনেমার প্রচারে বর্তমানে তিনি কলকাতায় অবস্থান করছেন। সেখানকারই একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা বলেন অপু।

shakib-apu
সন্তানের সঙ্গে শাকিব-অপু

তার কাছে জানতে চাওয়া হয়, জীবনে কোন ঘটনাটি না ঘটলে ভালো হতো? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘অবশ্যই বলব শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, বাচ্চা; সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম, তাহলে ভালো হত।’

তবে মা হওয়াকে জীবনের সবচেয়ে আনন্দময় ঘটনা মনে করেন অপু। তার মতে, ভুল করে হলেও মা হয়ে তিনি দারুণ খুশি।

প্রসঙ্গত, কলকাতায় প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। নাম ‘আজকের শর্টকাট’। কিংবদন্তি সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর গল্পে নির্মিত হয়েছে এটি। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর সঙ্গে আরও অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি প্রমুখ। আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।