NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আফগানদের পাকিস্তান ত্যাগে নতুন নির্দেশ জারি


খবর   প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

আফগানদের পাকিস্তান ত্যাগে নতুন নির্দেশ জারি

পাকিস্তান সরকার শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় বসবাসরত আফগান নাগরিকদের দেশ ছাড়ার নতুন নির্দেশ জারি করেছে। এর পর পরই হাজার হাজার আফগান নাগরিক সীমান্তে ভিড় করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিগত কয়েক দশকে একাধিক যুদ্ধের কারণে ও ২০২১ সালে তালেবান সরকার ফিরে আসার পর লাখ লাখ আফগান পাকিস্তানে আশ্রয় নেয়। ২০২৩ সালে প্রথমবার তাদের ফেরত পাঠানোর অভিযান শুরু হয়।

চলতি বছরের এপ্রিলে পুনরায় এ অভিযান চালু করা হয়। এ সময় পাকিস্তান সরকার লাখ লাখ আফগান নাগরিকের রেসিডেন্স পারমিট বাতিল করে দেয় এবং দেশ না ছাড়লে তাদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়।

 

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার এক শীর্ষ সরকারি কর্মকর্তা মেহর উল্লাহ এএফপিকে বলেন, ‘আমরা স্বরাষ্ট্র দপ্তর থেকে নতুন করে সব আফগানকে সম্মানজনক ও সুশৃঙ্খলভাবে ফেরত পাঠানোর নির্দেশ পেয়েছি।’

চামান সীমান্তে থাকা এক শীর্ষ কর্মকর্তা হাবিব বিঙ্গলজাই বলেন, ‘চামান সীমান্তে শুক্রবার ফেরত যাওয়ার অপেক্ষায় ছিল প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ।

 

সীমান্তের অপর প্রান্তে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে শরণার্থী নিবন্ধনের প্রধান আব্দুল লতিফ হাকিমি জানিয়েছেন, তারা শুক্রবার আফগানদের ফেরত যাওয়ার প্রবণতা বেড়েছে বলে জানতে পেরেছেন।

ইসলামাবাদ আফগানদের ‘সন্ত্রাসী ও অপরাধী’ বলে অভিহিত করলেও বিশ্লেষকরা বলছেন, এ নির্বাসন প্রচারণা মূলত সীমান্ত অঞ্চলে সন্ত্রাস দমনে তালেবান সরকারকে চাপ দেওয়ার কৌশল।

২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি আফগান পাকিস্তান ছেড়েছে, যার মধ্যে এপ্রিলের পর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে।

পাকিস্তানে অর্থনৈতিক সংকট ও নিরাপত্তাহীনতার কারণে আফগান অভিবাসীদের প্রতি দেশটির নাগরিকদের বিরূপ মনোভাব তৈরি হয়েছে ও এ নির্বাসন অভিযান ব্যাপক জনসমর্থন পাচ্ছে।

 

ইরানও আফগানদের বিরুদ্ধে বড় পরিসরের নির্বাসন অভিযান চালিয়েছে, যার ফলে ১৫ লাখের বেশি আফগান ইরান ত্যাগে বাধ্য হয়েছে।