NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ব্রাজিলিয়ান তারকাকে পেতে দৌড়ে প্রিমিয়ার লিগের চার ক্লাব


খবর   প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

ব্রাজিলিয়ান তারকাকে পেতে দৌড়ে প্রিমিয়ার লিগের চার ক্লাব

রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর সময় শেষের পথে। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় এবং নতুন কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় জায়গা হারিয়েছেন তিনি। ক্লাব এখন তার জন্য নতুন গন্তব্য খুঁজছে। যেখানে প্রিমিয়ার লিগের চারটি দল আগ্রহ দেখিয়েছে।

 

গত মৌসুমে লা লিগায় ৩০ ম্যাচে মাত্র ৬ গোল করেছেন রদ্রিগো। চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচে ৫ গোল করলেও মৌসুমের শেষ দিকে ছন্দ হারান তিনি। ফিফা ক্লাব বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ছিলেন বেঞ্চে।

রিয়াল মাদ্রিদ চাইছে ম্যানচেস্টার সিটির সঙ্গে রদ্রিগোকে বিনিময়ে দিয়ে মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজকে দলে টানতে।

তবে গার্দিওলার প্রিয় এই খেলোয়াড়কে ছাড়তে রাজি নয় সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডও আগ্রহ দেখালেও এটি রদ্রিগোর পছন্দের ক্লাব নয়।

 

বর্তমানে লন্ডনের দুই ক্লাব টটেনহাম হটস্পার ও আর্সেনাল রদ্রিগোর দৌড়ে এগিয়ে রয়েছে। তবে তার ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি এবং বছরে প্রায় ১২ মিলিয়ন ইউরো বেতন নিয়ে সমঝোতায় পৌঁছানো হবে প্রধান চ্যালেঞ্জ।