NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাতুলের মৃত্যুতে পিছিয়ে গেল ‘অড সিগনেচার’র কনসার্ট


খবর   প্রকাশিত:  ৩১ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

রাতুলের মৃত্যুতে পিছিয়ে গেল ‘অড সিগনেচার’র কনসার্ট

সড়ক দুর্ঘটনায় দলের এক সদস্যের মৃত্যুর পর এক বছর ধরে বন্ধ থাকা সংগীতযাত্রা ফের শুরু করতে যাচ্ছিল ‘অড সিগনেচার’ ব্যান্ড। সেই প্রত্যাবর্তনের তারিখ পিছিয়ে গেল নতুন শোকে। সম্প্রতি মারা গেছেন রক ব্যান্ড ‘ওন্ড’র ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দপ্রকৌশলী এ কে রাতুল। তিনি দলটির আসন্ন কনসার্টে সাউন্ডের দায়িত্বে ছিলেন।

রাতুলের অকাল মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েই কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ‘অড সিগনেচার’। খবরটি ফেসবুকে জানিয়েছে এই ব্যান্ড।

 

‘অড সিগনেচার’ তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘গতকাল (রোববার) আমরা আমাদের খুব কাছের একজন বড় ভাইকে হারিয়েছি। আমাদের ১ আগস্টের কামব্যাক শোতে সাউন্ডের দায়িত্বে থাকার কথা ছিল রাতুল ভাইয়ের এবং সেই শোতে রাতুল ভাই থাকবেন না, ব্যাপারটা মেনে নেওয়া এ মুহূর্তে আমাদের পক্ষে অসম্ভব। কিছুদিন আগে মাইলস্টোন ট্র্যাজেডি এবং এবার রাতুল ভাই।

এই মৃত্যুগুলো আমাদের মানসিকভাবে ভোগাচ্ছে এবং আমরা চাই না আমাদের ফিরে আসার আনন্দটা এতগুলো শোকের মধ্য দিয়ে হোক। তাই আমরা আরও কিছুদিন সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে।’

 

তবে ব্যান্ডটি জানিয়েছে, এটা সাময়িক স্থগিত। আগস্ট মাসেই কনসার্টটি আয়োজন করা হবে। ব্যান্ডটি লিখেছে, ‘১ তারিখের শো আমরা সাময়িকভাবে স্থগিত করছি। তবে আপনাদের কথা দিচ্ছি, শো হবে এবং তা আগস্ট মাসেই হবে। নিজেদের আরেকটু গুছিয়ে নিয়ে শিগগিরই আমরা পরবর্তী তারিখ জানিয়ে দেব।’

গত বছরের মে মাসে সিলেটে এক কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মারা যান ‘অড সিগনেচারের’ ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেসময় আহত হন ব্যান্ডের অন্য সদস্যরা। এরপর কার্যক্রম থমকে যায় তাদের। সেই শোক কাটিয়ে ‘অড সিগনেচার দ্য কামব্যাক’ শিরোনামে কনসার্টের মধ্য দিয়ে ১ আগস্ট রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে (কেআইবি) প্রত্যাবর্তনের কথা ছিল দলটির। কিন্তু রাতুলের মৃত্যু সেই পরিকল্পনায় বিরতি নিয়ে এসেছে।

রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দপ্রকৌশলী এ কে রাতুল চিত্রনায়ক জসীমের মেজ ছেলে। রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল পাঁচটার দিকে মারা যান তিনি। গতকাল সোমবার সকালে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন রাতুল। বাবা জসীমের কবরেই সমাহিত করা হয়েছে তাকে।