NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘পরিবার টাকার বিনিময়ে আমাকে বিয়ে দিতে চায়’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৩৩ এএম

>
‘পরিবার টাকার বিনিময়ে আমাকে বিয়ে দিতে চায়’

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া নিখোঁজ ইয়াশা মৃধা সুকন্যার সন্ধান মিলেছে।

তবে তিনি অভিযোগ করে জানান, তার পরিবার তাকে জোর করে বিয়ে দিতে চায়। টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিতে চায়।

মঙ্গলবার (২৩ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনে এসব জানান সুকন্যা।

তিনি বলেন, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। তবে তারা আমাকে টাকার বিনিময়ে বিয়ে দিতে চায়। আমি এতে রাজি না হওয়ায় আমার মা আমাকে অনেক নির্যাতন করেছেন। বিয়ে করার জন্য জোর করা হচ্ছিল। মা আমাকে সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাইছিলেন। রাতে আমি ভয়ে ঘুমাতে পারতাম না। আমাকে বালিশ চাপা দেওয়া হবে।

তিনি আরও বলেন, নানার বাড়ি গেলে, তারাও আমাকে একই কথা বলতেন। বিয়েটা করে ফেল। সাড়ে ৩ লাখ টাকা পাবি। লাগলে আরও টাকা বাড়িয়ে দেবে।

এদিকে সুকন্যা নিখোঁজের ঘটনায় তার মায়ের দায়ের করা মামলায় তার বন্ধু ইসতিয়াক এখন কারাগারে। এ বিষয়ে সুকন্যাকে প্রশ্ন করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বন্ধুর কোনো দোষ নেই।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ (এডিসি) বিশু বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, নিখোঁজ শিক্ষার্থী সুকন্যার সন্ধানে আমরা কাজ করছি। আমরা শুনেছি সে আজ সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে। তবে শেষ সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে গেছে কিন্তু কোথায় গেছে তা আমরা জানি না। আমরা তার সন্তানে কাজ করে যাচ্ছি

এর আগে, শনিবার (২০ আগস্ট) নিখোঁজ ইয়াশার মা নাজমা ইসলাম লাকী একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মেয়ের সন্ধান চাই। আমাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। আমার মেয়ের নাকি মানসিক সমস্যা। আবার ফোনে মেসেজ আসে আমার মেয়েকে নাকি মিরপুর ১, কখনও মিরপুর ১০-এ কখনও মিরপুর-১৪ তে নাকি দেখা গেছে। আমরা সেখানে গিয়ে খোঁজ পাইনি। সংশ্লিষ্ট থানা থেকেও বলছে এই ধরনের মেয়ে এলাকায় ঘুরতে দেখা যায়নি।

তিনি বলেন, আমি আমার মেয়েকে জীবিত অবস্থায় শুধু ফিরে পেতে চাই। কোনো বিচার চাই না, কারো বিরুদ্ধে অভিযোগ করতে চাই না।