NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সিনেমা বাঁচাতে ১০০টি হল নির্মাণ করবেন প্রসেনজিৎ


খবর   প্রকাশিত:  ২৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

সিনেমা বাঁচাতে ১০০টি হল নির্মাণ করবেন প্রসেনজিৎ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবারও প্রমাণ করলেন, তিনি শুধু পর্দার নায়ক নন বরং ইন্ডাস্ট্রির প্রকৃত অভিভাবকও। বাংলা সিনেমার হারানো গৌরব ফিরিয়ে আনতে এবার তিনি এগিয়ে এসেছেন এক ব্যতিক্রমধর্মী ও সাহসী উদ্যোগ নিয়ে।

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রসেনজিৎ ঘোষণা দেন, কলকাতা এবং পশ্চিমবঙ্গজুড়ে ১০০টি আধুনিক সিনেমা হল নির্মাণ করবেন তিনি। উদ্দেশ্য হলো দর্শকদের আবার সিনেমা হলমুখী করে বাংলা চলচ্চিত্রকে বাঁচানো।

 

প্রসেনজিৎ বলেন, ‘সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটা আমাদের সংস্কৃতি, আত্মপরিচয় আর গভীর আবেগের জায়গা। আগে প্রতিটি শহরেই একাধিক সিনেমা হল ছিল। মানুষ পরিবারসহ হলে গিয়ে সিনেমা দেখত। এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। আমি চাই নতুন প্রজন্ম ফের ফিরে পাক হলের সেই অভিজ্ঞতা।’

এই ১০০টি সিনেমা হল হবে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন। প্রতিটি প্রেক্ষাগৃহে থাকবে উন্নতমানের সাউন্ড সিস্টেম, আরামদায়ক আসন, ডিজিটাল প্রজেকশন এবং মাল্টিপ্লেক্সের আদলে বিন্যাস। শুধু তাই নয়, এই হলগুলোতে স্থানীয় নির্মাতাদের জন্য আলাদা অগ্রাধিকার থাকবে।

 

 

 

প্রসেনজিতের এই উদ্যোগ ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অনেকের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, যখন একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছে তখন এমন সাহসী পদক্ষেপ বাংলা চলচ্চিত্রের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।