NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

জেলেনস্কিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন সৌদি যুবরাজ


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৪, ০২:৫০ এএম

>
জেলেনস্কিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন সৌদি যুবরাজ

ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার এই শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে সৌদির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

এসপিএর প্রতিবেদেনে বলা হয়েছে, ‘ইউক্রেনের প্রেসিডেন্টকে যে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সৌদি যুবরাজ, তা আন্তরিকতায় পরিপূর্ণ। তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির সুস্বাস্থ্যের পাশাপাশি ইউক্রেনের সাধারণ জনগণের উন্নতি ও অগ্রগতিও কামনা করেছেন।’

গত প্রায় ৬ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। এই ৬ মাসে ভার্চুয়াল মাধ্যম ও টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের একাধিকবার যোগাযোগ ঘটলেও শুভাচ্ছাবার্তা পাঠানোর সুবাদে এই প্রথম জেলেনস্কির সঙ্গে যোগাযোগ করলেন সৌদি যুবরাজ।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে ১৫টি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়, তার মধ্যে ইউক্রেনও অন্যতম। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের শুরু থেকেই ২৪ আগস্ট দিনটিকে নিজেদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে ইউক্রেন।

বিগত বছরগুলোতে যথেষ্ট জাঁকজমকের সঙ্গে স্বাধীনতা দিবস পালন করলেও চলতি বছর স্বাধীনতা দিবসের যাবতীয় আয়োজন বাতিল করেছে কিয়েভ। এ সম্পর্কে সরকারি এক আদেশে বলা হয়েছে, স্বাধীনতা দিবসে জনসমাবেশ ঘটলে তা অভিযানরত রুশ বাহিনীকে হামলা চালাতে উৎসাহিত করতে পারে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে সীমান্তে আড়াই মাস সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার ‍দু’দিন আগে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।

চলতি আগস্টে ষষ্ঠ মাসে গড়িয়েছে ইউক্রেনে রুশ সেনাদের অভিযান। এই চার মাস সময়ের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্ক, ইউক্রেনের দুই বন্দর শহর খেরসন ও মারিউপোল, দনেতস্ক প্রদেশের শহর লিয়াম, মধ্যাঞ্চলীয় প্রদেশ জাপোরিজ্জিয়ের পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে রুশ বাহিনীর হাতে।

এদিকে, যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের মধ্যে শান্তি সংলাপ শুরু হয়। সংলাপের এক পর্যায়ে রাশিয়ার শর্ত অনুযায়ী নিজেদের সামরিক সক্ষমতা হ্রাসে রাজিও হয়েছিল ইউক্রেন।

কিন্তু দু’মাস আগে কিয়েভ ঘোষণা দেয়, পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা নিয়ে রাশিয়াকে যুদ্ধে পরাস্ত করার আগ পর্যন্ত কোনো শান্তি সংলাপে বসবে না ইউক্রেন। তারপর থেকেই দু’দেশের মধ্যকার শান্তি সংলাপ বন্ধ রয়েছে।