NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইরানে আদালত ভবনে সন্ত্রাসী হামলা, নিহত ৬


খবর   প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ইরানে আদালত ভবনে সন্ত্রাসী হামলা, নিহত ৬

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে বিচার বিভাগের একটি ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকালে জাহেদান বিচার বিভাগ ভবনে এই হামলার ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর খবরে বলা হয়েছে, ‘ইসরায়েল-সংশ্লিষ্ট’ সন্ত্রাসীরা সাধারণ নাগরিক সেজে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল।

 

প্রাদেশিক আইন-শৃঙ্খলা বাহিনীর উপপ্রধান আলীরেজা দালিরি জানান, নিরাপত্তা বাহিনী দ্রুত সাড়া দিয়ে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং তিনজন হামলাকারীকে হত্যা করে। তাদের মধ্যে দুজন পালানোর চেষ্টা করলে পাশের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং তৃতীয় ব্যক্তি একটি গ্রেনেড বিস্ফোরণের আগেই গুলিতে নিহত হয়।

 

গ্রেনেড বিস্ফোরণে এক নারী ও তার এক বছর বয়সী শিশু নিহত হয় বলে জানান দালিরি।

জাহেদানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে নিহতের সংখ্যা ছয়জন বলে নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক।

ইরানের বিচার বিভাগও পৃথক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানায়, আহতদের জরুরি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

 

 

হামলার সময় বিচার বিভাগ ভবনে থাকা কর্মচারী ও সেবাপ্রার্থীদের নিরাপদে সরিয়ে নেয়া হয় এবং ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।