NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দায়িত্ববোধে জাগ্রত হওয়ার আহ্বান জানালেন ফারিণ


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৫, ০৮:০৭ পিএম

দায়িত্ববোধে জাগ্রত হওয়ার আহ্বান জানালেন ফারিণ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশু। এই ঘটনায় ৫১ জন গুরুতর আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিক্ষার্থীদের মর্মান্তিক হতাহতের ঘটনায় সবাই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন। শোবিজ তারকাদেরও এ দুর্ঘটনায় বিষাদে মন ভরে গেছে। শুক্রবার (২৫ জুলাই) সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তাসনিয়া ফারিণ একটি আবেগঘন পোস্ট দিয়েছেন, যা নেটিজেনদের মাঝে গভীর দাগ কেটেছে।

 

ফারিণ লিখেছেন, ‘আজ পবিত্র জুমার দিনে আসুন আমরা সকলে এক হয়ে হাত তুলে প্রার্থনা করি মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো নিষ্পাপ শিশুদের জন্য- যারা সময়ের আগেই আমাদের ছেড়ে চলে গেছে।’

অভিনেত্রী আরও লেখেন, ‘প্রার্থনা করি সেই শিক্ষিকাদের জন্য, যারা শিক্ষার আলো ছড়িয়ে দিতে গিয়ে নিজেই হারিয়ে গেলেন অন্ধকারে। এবং সেই অভিভাবকদের জন্য, যারা সন্তানকে নিরাপদ হাতে তুলে দিয়ে নিজেরাই ফিরে এলেন না।’

 

দায়িত্ববোধে জাগ্রত হওয়ার আহ্বান জানালেন ফারিণ

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফারিণ বলেন, ‘প্রার্থনা করি তাদের শোকাহত বাবা-মা ও পরিবারের জন্য, যারা বুকভরা স্বপ্ন আর ভালোবাসা নিয়ে আজ শূন্যতায় ভুগছেন। সেই ছোট্ট প্রাণগুলো যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।’

আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ফারিণ দোয়া চেয়ে ও প্রত্যেককে দায়িত্ববোধে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে, ফিরে পায় স্বাভাবিক জীবন। এই হৃদয়বিদারক ঘটনা যেন আমাদের বিবেককে নাড়িয়ে দেয়, যেন আমরা নিরাপত্তার দায় নিতে শিখি, দায়িত্ববোধে জাগ্রত হই।’

 

 

 

গত সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। মুহূর্তেই আগুন ধরে যায় স্কুল ভবনসহ বিমানটিতে। বিমান বিধ্বস্তের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা।