NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নতুন জুটিকে সুযোগ দিতে সিনেমা সরিয়ে নিলেন অজয়


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

নতুন জুটিকে সুযোগ দিতে সিনেমা সরিয়ে নিলেন অজয়

‘সন অব সর্দার ২’-এর মুক্তি এক সপ্তাহ পিছিয়ে গেছে। বলিউডের নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডার পাশে দাঁড়াতেই অজয় দেবগন এই সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিটি শুক্রবারেরই থাকে নতুন গল্প বলার সুযোগ। ঠিক তেমনই, চলতি বছরের ১৮ জুলাই বলিউড পেয়েছে দুই নতুন তারকাকে। তারা হলেন আহান পান্ডে ও অনীত পাড্ডা। মোহিত সুরি পরিচালিত চলচ্চিত্র ‘সায়ারা’ মুক্তির দিনেই ২০.২৫ কোটি রুপির আয় করে এই দুই নবাগতকে তুলে এনেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 

এই নবাগতদের প্রতি সমর্থন জানিয়ে ও তাদের সিনেমাকে আরও সময় দিতে অজয় দেবগন এবং জিও স্টুডিওসের টিম সিদ্ধান্ত নিয়েছে ‘সন অব সর্দার ২’ ছবির মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে।

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘বর্তমান সময়ে যেসব সিনেমায় বড় তারকা নেই সেসবের পক্ষে টিকে থাকা কঠিন। ‘সায়ারা’-এর মতো একটি ছবি যখন দুই নতুন মুখকে প্রতিষ্ঠিত করছে, তখন একজন অভিজ্ঞ অভিনেতা হিসেবে অজয় দেবগন তাদের সফলতার জন্য পেছনে সরে দাঁড়াতে দ্বিধা করেননি।’

 

নতুন তারিখ অনুযায়ী ‘সন অব সর্দার ২’ মুক্তি পাবে ১ আগস্ট। যার ফলে ছবিটি ‘ওয়ার ২’-এর আগমনের আগ পর্যন্ত দুই সপ্তাহের সময় পাবে।

চলচ্চিত্র অঙ্গনে যেখানে অনেক অভিনেতাই হয়ে পড়েন প্রতিযোগিতামুখী ও আত্মকেন্দ্রিক সেখানে একজন সিনিয়র শিল্পী হিসেবে অজয়ের এমন উদ্যোগ সিনেমার কল্যাণের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। আহান পান্ডে, অনীত পাড্ডা এবং আদিত্য চোপড়াকে শুভেচ্ছাও জানিয়েছেন অজয়। তাদের ছবির সাফল্যের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছেন।

‘সন অব সর্দার ২’ পরিচালনা করছেন বিজয় কুমার অরোরা। চলচ্চিত্রটিতে অজয় দেবগনের সঙ্গে থাকছেন ম্রুনাল ঠাকুর। এছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, রবি কিষাণ, মুকুল দেব, চাঙ্কি পান্ডে, দীপক ডোব্রিয়াল, কুব্বরা সাইত, বিন্দু দারা সিং এবং শরৎ সাক্সেনা প্রমুখ।