NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দুইবার পেনাল্টি মিস করেও জয়, ইতিহাস গড়ে সেমিতে স্পেন


খবর   প্রকাশিত:  ২০ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

দুইবার পেনাল্টি মিস করেও জয়, ইতিহাস গড়ে সেমিতে স্পেন

নাটকীয়তায় ভরপুর ম্যাচে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নারী ইউরোর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এই ম্যাচে দুইবার পেনাল্টি মিস করেছে স্পেনের মেয়েরা। নারী ইউরোর ইতিহাসে এই প্রথমবার এক ম্যাচে দুটি পেনাল্টি মিস করেও জিতলো কোনো দল।

টুর্নামেন্টে এর আগেও এক ম্যাচে দুইটি পেনাল্টি মিসের চিত্র দেখা গেছে, সেটি ২০১৩ সালে জার্মানি ও নরওয়ের মধ্যকার ফাইনালে। ওই ম্যাচে দুটি পেনাল্টি মিস করেছিল নরওয়ে। কিন্তু তারা ম্যাচটি হেরে যায়, ১-০ ব্যবধানের জয়ে শিরোপা ঘরে তোলে জার্মানি।

 

গতকাল শুক্রবার বার্নে অনুষ্ঠিত ম্যাচ জিতে আরও একটি রেকর্ড করেছে স্পেন। ইউরোর ইতিহাসে প্রথম কোনো নকআউট ম্যাচ জিতেছে তারা। এর আগে ২০১৩, ২০১৭ ও ২০২২ সালের কোয়ার্টার ফাইনাল এবং ১৯৯৭ সালের সেমিফাইনালে (গ্রুপ পর্ব থেকে সরাসরি সেমি) হেরেছিল স্পেন।

আগামী বৃহস্পতিবার জুরিখে দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে স্পেন।

 

ম্যাচের শুরুতেই প্রথম পেনাল্টি মিস করে স্পেন। ফাউলের শিকার হওয়ার পর নিজেই পেনাল্টি নিতে গিয়ে বলটি পোস্টের বাইরে মেরে দেন মারিওনা ক্যালদেন্তেকে। দ্বিতীয় পেনাল্টি মিস করে অ্যালেক্সিয়া পুতেলাস, ৮৮ মিনিটে।

এই ম্যাচে প্রথমার্থে বেশ কয়েকটি আক্রমণ করে স্পেন। তবে সুইসদের দৃঢ় রক্ষণভাগ তাদের গোল করতে দেয়নি। যার ফলে গোলশূন্যভাবে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে পাঁচ মিনিটের ব্যবধানে দুইটি গোল করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। বদলি ফুটবলার আথেনেয়া দেল কাস্তিয়ো (৬৬ মিনিটে) ও ক্লাউদিয়া পিনা (৭১ মিনিটে) চমৎকার গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন।