NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মেয়ের ছবি তুলতে কিয়ারা-সিদ্ধার্থর বিধিনিষেধ


খবর   প্রকাশিত:  ১৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

মেয়ের ছবি তুলতে কিয়ারা-সিদ্ধার্থর বিধিনিষেধ

শোবিজের বাসিন্দাদের সন্তানরাও জন্মের পরপরই তারকা হয়ে যায়। জেহ-তৈমুর, রাহা হোক কিংবা ভামিকা-অকায় সুপারস্টার মা-বাবাদের পাশাপাশি তাদের নিয়েও দর্শক-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তারকাসন্তানদের মুখ দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা।

তবে সন্তানের মুখ প্রকাশ্যে আনা নিয়ে আবার চলচ্চিত্র জগতের তারকারা সবসময়ই নিরুৎসাহিত করেন। ফটো সাংবাদিকদের তারা এড়িয়ে চলতে চান। বিষয়টি দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। গ্ল্যামার দুনিয়ায় বিরাট-আনুশকা প্রথম সন্তানদের জন্য ‘নো ফটো পলিসি’ শুরু করেছিলেন। সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন রণবীর-দীপিকা, বর্তমানে রণবীর-আলিয়াও। এবার সেই তালিকাতে নতুন সংযোজিত হয়েছে কিয়ারা-সিদ্ধার্থর নাম।

 

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবাণীর সংসারে নতুন অতিথি এসেছে। আর বুধবার (১৬ জুলাই) দুপুরে সব সামলে তারকাদম্পতি নিজেই জানিয়েছেন যে, ‘চিরতরে আমাদের জীবন বদলে গেল, আমাদের ঘরে কন্যা সন্তান এসেছে।’ তার চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই ফটো সাংবাদিকদের মিষ্টিমুখ করিয়ে নতুন বিধিনিষেধ জারি করলেন এ তারকাদম্পতি।

কন্যাসন্তান হওয়ায় গোলাপি রঙের প্যাকেটে মুড়ে ফটো সাংবাদিকদের সবাইকে ব্যক্তিগতভাবে মিষ্টি পাঠিয়েছেন কিয়ারা-সিদ্ধার্থ। আর তার সঙ্গে জুড়ে দেওয়া কার্ডে অনুরোধ, ‘আমাদের কন্যাসন্তান এসেছে। এই মুহূর্তটাকে আরও বিশেষভাবে উদযাপনের জন্য মিষ্টি পাঠালাম। দয়া করে কোনো ছবি তুলবেন না। শুধু আমাদের মেয়েকে আশীর্বাদ করুন।’

 

মেয়ের ছবি তুলতে কিয়ারা-সিদ্ধার্থর বিধিনিষেধ

এই একইভাবে রণবীর-দীপিকাও ফটো সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে মেয়ে দুয়ার সঙ্গে পরিচয় করিয়েছিলেন। তবে সেইসঙ্গে তাদেরও অনুরোধ ছিল, মেয়ের ছবি যাতে না তোলা হয়। আনুশকা ও বিরাট প্রথম সন্তান ভামিকার জন্মের পর থেকেই এই বিধিনিষেধ জারি করেছিলেন। এবার তারকা মা-বাবাদের ট্রেন্ডে গা ভাসালেন সিদ্ধার্থ-কিয়ারাও।

গত ১২ জুলাই দুপুরে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সুখবরের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। শেষমেশ ১৫ জুলাই রাতে তারকাদম্পতির মা-বাবা হওয়ার খবর প্রকাশ্যে এলো। তারপর থেকেই অনুরাগীরা সিদ্ধার্থ-কিয়ারার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন।

 

 

 

বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানিকভাবে কন্যাসন্তানের মা-বাবা হওয়ার খবর দিলেন কিয়ারা-সিদ্ধার্থ। সেই পোস্টেই বলিউডের সহকর্মী-বন্ধুরা শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন। সদ্যোজাত এবং অভিনেত্রী দুজনেই ভালো রয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। বুধবার বেলা সিদ্ধার্থর মা-বাবা বাড়তেই নাতনিকে দেখার জন্য হাসপাতালে ছুটে যান।