NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চট্টগ্রামে প্রতীকী ম্যারাথনে অংশ নিলেন ৬৫০ প্রতিযোগী


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৫, ০৮:০৭ পিএম

চট্টগ্রামে প্রতীকী ম্যারাথনে অংশ নিলেন ৬৫০ প্রতিযোগী

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রতীকী ম্যারাথন। এতে ৬৫০ জন প্রতিযোগী অংশ নেন।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ ম্যারাথন শুরু হয়।

 

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, ক্রীড়াবিদ, যুব সমাজ, সাধারণ শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

প্রতীকী ম্যারাথন উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

 

অতিথিরা বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথন উদ্বোধন করেন। এর মাধ্যমে গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে তরুণ সমাজের গতিশীল ভূমিকার প্রতীকী বার্তা দেওয়া হয়।

প্রতীকী ম্যারাথনে মেয়েদের বিভাগে শ্রাবণী চৌধুরী (১ম স্থান), তাবাসসুম সোবাহ (২য় স্থান) ও মোসাম্মাত সোহানা (৩য় স্থান) বিজয়ী হন। ছেলেদের বিভাগে মুসফিকুর রহমান (১ম স্থান), মোহাম্মদ সুমন (২য় স্থান) ও আবু নসর (৩য় স্থান) বিজয়ী হয়েছেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন ম্যারাথনে বিজয়ীদের পুরস্কার প্রদানসহ অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করে তাদের ত্যাগ ও সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী এবং সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী সবাইকেই মেডেল ও সনদ দেওয়া হয়।