NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এশিয়া কাপের দলে হঠাৎ নাঈম শেখ


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০২:১১ পিএম

>
এশিয়া কাপের দলে হঠাৎ নাঈম শেখ

বাংলাদেশের এশিয়া কাপের দলে হঠাৎ জায়গা পেয়ে গেলেন নাঈম শেখ। দল থেকে বাদ পড়ার পর নাঈম এখন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছেন এই ওপেনার। সেখানে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরিও হাঁকিয়ে ফের নজর কাড়লেন। জায়গাও পেয়ে গেলেন দলে।

সোমবার এক বিবৃতিতে নাঈম শেখের জাতীয় দলে জায়গা পাওয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল মঙ্গলবার বিকেলে দুবাইয়ের পথে ঢাকা ছাড়বে। নাঈম শেখ টিমের সঙ্গে দুবাইয়ে যোগ দেবেন। 

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২২ সালের এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখ। ২৩ বছর বয়সী এই বাঁহাতি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে বাংলাদেশের হয়ে ৩৪ ম্যাচ খেলেছেন।’

এদিকে ইনজুরি থেকে ছিটকে গেলেন পেসার হাসান মাহমুদ ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। তাদের বাদ পড়াতেই ভাগ্য খুলল নাঈমের।

এশিয়া কাপের বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।