NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

ভারতে কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় তিন শিক্ষক গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১৬ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ভারতে কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় তিন শিক্ষক গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে এক কলেজশিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে তিন শিক্ষককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ধর্ষকের একজন হলেন নরেন্দ্র। তিনি পদার্থবিদ্যা পড়ান। অপরজন সন্দ্বীপ। তিনি জীববিজ্ঞান পড়ান। আর তাদের বন্ধু অনুপ অন্য বিষয় পড়ান। তারা তিনজনই একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। যেখানে ভুক্তভোগী ছাত্রী পড়াশোনা করেন।

এরমধ্যে নরেন্দ্র নোট দেওয়া ও পড়াশোনায় কথা বলার অজুহাতে ওই ছাত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তিনি ছাত্রীকে অনুপের বাড়িতে ডাকেন। সেখানে ছাত্রীটিকে নরেন্দ্র প্রথমে ধর্ষণ করেন। এ কথা কাউকে বললে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে তাকে হুমকি দেন।

 

এর কয়েকদিন পর সন্দ্বীপ ওই ছাত্রীর কাছে যান ও তাকে ধর্ষণের চেষ্টা চালান। ছাত্রীটি বাধা দিলে আগের ধর্ষণের ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে সন্দ্বীপও অনুপের বাড়িতে তাকে ধর্ষণ করেন।

এরপর অনুপ ওই ছাত্রীকে হুমকি দেন, তিনি তার বাড়ির সিসিটিভির ফুটেজ প্রকাশ করে দেবেন। এমন হুমকি দিয়ে ছাত্রীটিকে তিনিও যৌন হেনস্তা করেন।

এমন ভয়াবহ ব্ল্যাকমেইলের শিকার ছাত্রীটি তার বাবা-মাকে ঘটনা জানায়। তারা তাকে কর্ণাটক রাজ্যের মহিলা কমিশনে নিয়ে যান এবং মারাঠাহাল্লি থানায় মামলা করেন। এরপর অভিযুক্ত ওই তিন ধর্ষককে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।