NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কপিল শর্মাকে জঙ্গি সংগঠনের হত্যার হুমকি


খবর   প্রকাশিত:  ১৪ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

কপিল শর্মাকে জঙ্গি সংগঠনের হত্যার হুমকি

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও টেলিভিশন ব্যক্তিত্ব কপিল শর্মা ফের চরমপন্থিদের দ্বারা হত্যার হুমকি পেয়েছেন। সম্প্রতি কানাডায় তার চালু করা ক্যাফে ‘ক্যাপস ক্যাফে’-তে বন্দুকধারীদের সশস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই আবারও হুমকি পেলেন তিনি। এবার সরাসরি হত্যার হুমকি এল খালিস্তানি জঙ্গি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’র পক্ষ থেকে।

এই সংগঠনের কুখ্যাত সদস্য গুরপতবন্ত সিং পান্নুন একটি ভিডিও বার্তা প্রকাশ করে কপিল শর্মাকে আক্রমণ করে বলেন, ‘কানাডায় ব্যবসার নামে মোদীর হিন্দুত্ববাদী আদর্শ ছড়িয়ে দিচ্ছেন কপিল শর্মা। আমরা তা হতে দেব না। কানাডা তোমার ব্যবসার জায়গা নয়! তোমার রক্তমাখা টাকা নিয়ে ফিরে যাও হিন্দুস্তানে।’

 

ভিডিওতে পান্নুন অভিযোগ করেন, কপিল শর্মা ‘মেরা ভারত মহান’ স্লোগান দিচ্ছেন। প্রকাশ্যে হিন্দুত্ববাদের পক্ষে কথা বলছেন এবং তার মাধ্যমে কানাডার মাটিতে সেই মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ব্যবসার আড়ালে সহিংস হিন্দুত্ববাদী মতাদর্শকে এই দেশে ঢুকতে দেওয়া হবে না।’

গত ৯ জুলাই কপিল শর্মার ক্যাফে ‘ক্যাপস ক্যাফে’তে সশস্ত্র হামলা চালায় একদল অজ্ঞাত বন্দুকধারী। পরে সেই ঘটনার দায় স্বীকার করে নেয় খালিস্তানি জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিস। সেই ঘটনার রেশ না কাটতেই এবার সরাসরি হত্যার হুমকিতে নতুন করে আতঙ্ক ছড়াল।

 

 

 

হুমকি এবং হামলা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি কপিল শর্মা বা তার পরিবার। তবে ‘ক্যাপস ক্যাফে’র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘আমরা বন্ধুত্ব, ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে এই ক্যাফে চালু করেছি। কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা হতাশ নই, আবারও ঘুরে দাঁড়াব। ভালোবাসার শক্তিই আমাদের প্রেরণা।’