NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লর্ডস টেস্ট , শেষদিনে ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের ৬ উইকেট


খবর   প্রকাশিত:  ১৪ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

লর্ডস টেস্ট , শেষদিনে ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের ৬ উইকেট

লর্ডস টেস্টের লড়াই দারুণ জমে উঠেছে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে শেষদিনে ভারতের দরকার ১৩৪ রানের, আর ইংল্যান্ডকে নিতে হবে ৬ উইকেট।

গতকাল রোববার চতুর্থ দিনে যে নাটকীয়তা দেখা গেছে, তাতে এই ম্যাচের ফলাফল নিয়ে নিশ্চিত করে কোনো কিছুই বলা যায় না। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানে অলআউট করে চমক দেখিয়েছে ভারত। এতে জয়ের জন্য মাত্র ১৯৩ রানের লক্ষ্য পেয়েছে শুবমান গিলের দল।

 

ভক্তদের সবাই ভেবেছিলেন, ভারত যে ফর্মে আছে, তাতে এই লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করা কঠিন কিছুই না। কিন্তু ইংল্যান্ডের বোলাররা দর্শকদের দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছেন। মাত্র ৫৮ রানেই ভারতের ৪ উইকেট তুলে নিয়েছেন ব্রাইডন কার্স, জোফরা আরচার ও বেন স্টোকসরা। এতেই ম্যাচ জমে ক্ষীর হয়ে গেছে।

দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। এরপর ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণি আর জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও নিতীশ কুমার রেড্ডিদের তোপে মাত্র ১৯২ রানে (৬২.১ ওভার) গুটিয়ে যায় ইংলিশরা।

 

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৯৬ বলে ৪০ রান করেন জো রুট। এছাড়া অধিনায়ক বেন স্টোকস ৩৩, হ্যারি ব্রুক ২৩, জ্যাক ক্রাউলি ২২ আর অতিরিক্ত রান আসে ৩২।

১৯৩ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে দলীয় ৫ রানে ওপেনার যসশ্বী জয়সওয়ালের উইকেট হারায় ভারত। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। করুন নাইর ৩৩ বলে ১৪, অধিনায়ক শুবমান গিল ৯ বলে ৬ ও নাইট ওয়াচম্যান হিসেবে আকাশ দ্বীপ ১১ বলে ১ রান করে সাজঘরে ফেরেন।

আকাশ দ্বীপের উইকেট পড়ার পর চতুর্থ দিনের খেলা শেষ হয়। দ্বিতীয় ইনিংসে ১৭.৪ ওভার ব্যাট করে ভারতীয়রা।