NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়াল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৪ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

ব্যাটাররা যে দৃঢ়তা দেখালেন, তার ধারবাহিকতা ধরে রাখলেন বোলাররাও। তাদের সাঁড়াসি বোলিংয়ে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে গেলো শ্রীলঙ্কা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮৩ রানের অনবদ্য এক জয়ে সিরিজে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ।

ডাম্বুলায় টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করেছিল বাংলাদেশের ব্যাটাররা। জবাব দিতে নেমে ১৫.২ ওভারে ৯৪ রানেই অলআউট হলো লঙ্কানরা।

প্রথম ম্যাচে ১৫৪ রান করে হারতে হয়েছিল ৭ উইকেটের ব্যবধানে। তবে প্রথম ম্যাচে হারের জন্য একাদশ গঠনের ‍দুর্বলতাকেই অনেকে দায়ী করেন। যে কারণে দ্বিতীয় ম্যাচে তিনটি পরিবর্তন এনে একাদশ সাজায় টিম বাংলাদেশ। সেই পরিবর্তনের সুফল ম্যাচ জয় দিয়েই প্রমাণ হলো।

ব্যাটার হিসেবে জাকের আলি অনিক হয়তো খুব বেশি কিছু করতে পারেননি। তবে বোলার মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ৩ উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য গড়তে ভূমিকা রাখেন।

 

যদিও বল হাতে সবচেয়ে কার্যকরি ভূমিকা রাখেন রিশাদ হোসেন। তার ৩.২ ওভারে ১৮ রান দিয়ে নেয়া ৩ উইকেটই লঙ্কান ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয়। এছাড়া শরিফুল ও সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট। মোস্তাফিজ ও মেহেদী হাসান মিরাজ নেন ১টি করে উইকেট।

১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটাররা মোটেও দাঁড়াতে পারেনি বাংলাদেশের বোলারদের সামনে। ওপেনার পাথুম নিশাঙ্কা যদিও একটু লড়াই করার চেষ্টা করেন। কিন্তু তিনিও ৩২ রান করে বিদায় নেন। এছাড়া মিডল অর্ডারে দাসুন সানাকা করেন ২০ রান। এছাড়া লঙ্কান ব্যাটারদের আর কেউই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৭ রান। অধিনায়ক লিটন দাস ৫০ বলে সর্বোচ্চ ৭৬ রান করেন। ৪৮ রান করেন শামীম হোসেন পাটোয়ারী ও তাওহিদ হৃদয় করেন ৩১ রান। ম্যাচ সেরার পুরস্কার জেতেন লিটন দাস।