NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৫৭ মিনিটেই আনিসিমোভাকে দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়াটেক


খবর   প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

৫৭ মিনিটেই আনিসিমোভাকে দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়াটেক

শেষ কবে কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে এ ধরনের একপেশে লড়াই হয়েছে তা রেকর্ডবুকে খুঁজে পাওয়া মুশকিল। শনিবার মাত্র ৫৭ মিনিটের লড়াইয়ে ১৩ নম্বর বাছাই আমেরিকার আমান্দা আনিসিমোভাকে সরাসরি সেটে (৬-০, ৬-০) উড়িয়ে দিলেন অষ্টম বাছাই পোল্যান্ডের ইগা শিয়াটেক।

শেষ বার ১৯১১ সালে উইম্বলডনে নারী সিঙ্গেলস ফাইনালে ডরোথি ল্যাম্বার্ট চেম্বার্স ৬-০, ৬-০ হারিয়েছিলেন ডোরা বুথবিকে। ১১৪ বছর পর আবার সেই দৃশ্য দেখা গেল।

 

পুরো ম্যাচে একটা গেমও জিততে পারলেন না আনিসিমোভা। দাঁড়িয়ে দাঁড়িয়ে হারতে হল তাকে। দর্শকরাও এই ফাইনাল দেখে হতাশ। তবে খুশি শিয়াটেক। প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন তিনি। ক্যারিয়ার তার ছয় নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতলেন পোল্যান্ডের এই তারকা।

গত কয়েক বছরে মহিলাদের গ্র্যান্ড স্ল্যামের বেশির ভাগ ট্রফিই তিন তারকার মধ্যে ভাগ হয়েছে। শিয়াটেক ছাড়া তালিকায় রয়েছেন কোকো গফ ও এরিনা সাবালেঙ্কা।

 

গফ এবার প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। বাকি ছিলেন সাবালেঙ্কা। তাকেও সেমিফাইনালে হারিয়ে চমক দিয়েছিলেন আনিসিমোভা। ফলে শিয়াটেকের সামনে লড়াই সহজ ছিল। ঠান্ডা মাথায় তা জিতে নিলেন তিনি।

 

 

 

২০২৪ সালে ফরাসি ওপেন জেতার পর চারটা গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি তিনি। পছন্দের ফরাসি ওপেনও (ছয়টা গ্র্যান্ড স্ল্যামের মধ্যে তাঁর চারটেই লাল সুরকির কোর্টে) এবার হতাশ করেছে। অবশেষে ঘাসের কোর্টে হাসি ফিরল তার মুখে।