NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রের আনন্দমেলায় বাংলাদেশের একঝাঁক তারকা


খবর   প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

যুক্তরাষ্ট্রের আনন্দমেলায় বাংলাদেশের একঝাঁক তারকা

প্রবাসী বাংলাদেশিদের প্রাণের উৎসব ‘আনন্দমেলা’ আবারও রঙ ছড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ১৯ ও ২০ জুলাই, দুই দিনব্যাপী এই জমকালো আয়োজন বসছে শহরের প্রাণকেন্দ্র ‘লিটল বাংলাদেশে’। প্রতি বছরের মতো এবারও মেলা হয়ে উঠবে প্রবাসীদের মিলনমেলা।

সেখানে থাকবে নাচ, গান আর বাংলাদেশের সংস্কৃতির নানা পরিবেশনা।

 

এবারের আয়োজনে বাংলাদেশের বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা অংশ নিতে ইতিমধ্যেই পাড়ি জমিয়েছেন আমেরিকায়। মঞ্চ মাতাতে প্রস্তুত জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, আর্নিক ও আবু নাঈম। থাকছেন অভিনেত্রী পারসা ইভানা, মৌসুমী মৌ ও নীল হুরে জাহান। সঙ্গে থাকবেন চিত্রনায়ক জায়েদ খানও।

নাচের ছন্দে উচ্ছ্বাস ছড়াবেন নৃত্যশিল্পী আলিফ ও গায়িকা ইচ্ছা।

 

প্রথমবার ‘আনন্দমেলা’য় অংশ নিচ্ছেন প্রীতম হাসান। যুক্তরাষ্ট্র থেকে তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রে কনসার্ট করছি। এবার আনন্দমেলায়ও গান গাইব। দারুণ রোমাঞ্চকর। প্রবাসীরা বছরের পর বছর ধরে এই আয়োজন করে আসছেন। এবার আমি সেই আনন্দের সঙ্গী।’

 

 

 

উল্লেখ্য, এর আগে ‘আনন্দমেলা’র মঞ্চ কাঁপিয়েছেন জনপ্রিয় তারকারা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, অপু বিশ্বাস, পূর্ণিমা প্রমুখ। গানে মুগ্ধতা ছড়িয়েছেন তাহসান, এস আই টুটুল।