NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ফিলিস্তিনে কাজ করবেন ফ্রানচেসকা


খবর   প্রকাশিত:  ১১ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ফিলিস্তিনে কাজ করবেন ফ্রানচেসকা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিজের দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়ে দিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ। বৃহস্পতিবার (১০ জুলাই) স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা সফরের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

ফ্রানচেসকা আলবানিজ বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা আমার মিশনকে দুর্বল করার ‘পরিকল্পিত পদক্ষেপ’। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি যা করার, তা করতেই থাকবো। হ্যাঁ, এটা চ্যালেঞ্জিং হবে... তবে আমি আমার সবকিছু বাজি রাখছি। নিষেধাজ্ঞা আমাকে দমিয়ে রাখতে পারবে না।

 

নতুন এই নিষেধাজ্ঞা তার কার্যক্রমে কতটা প্রভাব ফেলবে তা এখনো স্পষ্ট নয়, তবে আলবানিজে জানিয়ে দিয়েছেন, তিনি পিছু হটছেন না। তার ভাষায়, এটি সহজ হবে না, কিন্তু আমি থামবো না। সত্য বলার জন্য যদি মূল্য দিতে হয়, আমি দিতে প্রস্তুত।

এর আগে, বুধবার (৯ জুলাই) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেন। আলবানিজ ইসরায়েলি আগ্রাসন ও গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দৃঢ় ও স্পষ্ট অবস্থান গ্রহণের কারণে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের সমালোচনার মুখে ছিলেন।

 

নিষেধাজ্ঞার আওতায় আলবানিজের যে কোনো মার্কিন সম্পদ জব্দ ও তার সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নিন্দা ও উদ্বেগের জন্ম দিয়েছে।

ফ্রানচেসকা আলবানিজ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের অধিকার এবং গাজায় ইসরায়েলি অভিযানকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থি বলে আখ্যায়িত করে আসছেন। তিনি সম্প্রতি গাজায় ইসরায়েলের সম্ভাব্য গণহত্যার অভিযোগও উত্থাপন করেন, যা পশ্চিমা বিশ্বের একাংশকে অস্বস্তিতে ফেলে দেয়।

সূত্র: এএফপি