NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ব্যাটে-বলে বিধ্বংসী পারফরম্যান্সে দলকে জেতালেন সাকিব


খবর   প্রকাশিত:  ১১ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

ব্যাটে-বলে বিধ্বংসী পারফরম্যান্সে দলকে জেতালেন সাকিব

একদিকে তরুণ ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ জাতীয় দল ব্যাটে-বলে ধুঁকছে। অন্যদিকে ৩৮ বছর বয়সেও ব্যাটে-বলে আলো ছড়াচ্ছেন জাতীয় দলে উপেক্ষিত তারকা সাকিব আল হাসান।

শুধু আলো ছড়ানো নয়, রীতিমতো বিধ্বংসী পারফরম্যান্সে দলকে জিতিয়েছেন সাকিব। প্রভিডেন্সে গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে সাকিবের দল দুবাই ক্যাপিটালস ২২ রানে হারিয়েছে সেন্ট্রাল ডিস্ট্রিক্টকে।

 

সাকিব ব্যাট হাতে ৩৭ বলে ৭ চার আর ১ ছক্কায় হার না মানা ৫৮ রান করার পর বল হাতে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।

প্রথমে ব্যাট করে সাকিবের ব্যাটে চড়েই ৭ উইকেটে ১৬৫ রান তোলে দুবাই ক্যাপিটালস। অথচ তারা এক সময় ১০৮ রানে হারিয়েছিল ৬ উইকেট। পাঁচ নম্বরে নেমে ৩৭ বলে ৭ চার আর ১ ছক্কায় হার না মানা ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাকিব।

 

এরপর সাকিবের তোপে পড়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ৮ উইকেটে ১৪৩ রানেই থেমে যায়। দলটির প্রথম ৫ উইকেটের ৪টিই নেন সাকিব।

 

 

 

৪ ওভার বল করে একটি মেইডেনসহ ১৩ রানে ৪ উইকেট শিকার করেন সাকিব।