NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আবারও ঝড় তুলতে আসছেন আল্লু-রাশমিকা


খবর   প্রকাশিত:  ১১ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

আবারও ঝড় তুলতে আসছেন আল্লু-রাশমিকা

দক্ষিণ ভারতের সুপারস্টার পরিচালক অ্যাটলি। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবির পর নতুন মিশন নিয়ে আসছেন তিনি। বিগ বাজেটের সিনেমাটিতে নায়ক হিসেবে আছেন আল্লু অর্জুন। চমক হয়ে এবার এলো রাশমিকা মান্দানার যুক্ত হওয়ার ঘোষণা।

মহাকাব্যিক সিনেমাটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘এএ২২ এক্স এ৬’।

 

এই ছবির মূল চরিত্রে থাকছেন ‘পুষ্পা’খ্যাত সুপারস্টার আল্লু অর্জুন। পাশাপাশি থাকছেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরেরা। তাদের সঙ্গেই যোগ দেবেন রাশমিকা। এ ছবি দিয়ে ‘পুষ্পা’ সিরিজের পর আবারও পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন রাশমিকা ও আল্লু।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রাশমিকার চরিত্রটি হবে তার ক্যারিয়ারের অন্যতম সাহসী ও ভিন্নধর্মী। দর্শক চরিত্রটিতে পাবেন নতুনত্ব ও চ্যালেঞ্জ।

 

ইতোমধ্যেই অ্যাটলির সঙ্গে লস অ্যাঞ্জেলেসে তার লুক টেস্ট ও বডি স্ক্যান সম্পন্ন হয়েছে। এখন চলছে চরিত্রটির প্রি-প্রোডাকশনের কাজ।

সূত্রটি আরও জানায়, অ্যাটলি এমন একটি সিনেমা তৈরি করছেন যা দুইটি ভিন্ন মহাবিশ্বে ঘটবে এবং প্রযুক্তিগত দিক থেকে এটি হবে এক অনন্য কীর্তি। এক প্রকার ‘অবতার’ ঘরানার কল্পবিজ্ঞান-নির্ভর রূপকথা হতে যাচ্ছে এটি।

এরই মধ্যে ছবির চিত্রায়ন শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শুটিং শেষ করতে চান পরিচালক। সান পিকচার্স প্রযোজিত এই চলচ্চিত্রটি ২০২৬ সালের শেষদিকে বা ২০২৭ সালের শুরুতে বিশ্বব্যাপী মুক্তি পাবে।