NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড


খবর   প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

কর ফাঁকির অভিযোগে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। তবে তাকে কারাভোগ করতে হবে না।

রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন নিজের বেতনের উপর প্রায় ১০ লাখ ইউরো (৮ লাখ ৩০ হাজার পাউন্ড) কর পরিশোধ করেননি।

 

আনচেলত্তি জেলে না গেলেও তাকে ৩৮৬,৩৬১.৯৩ ইউরো (৩ লাখ ৩৩ হাজার ৪৫.৯২ পাউন্ড) জরিমানা দিতে হবে।

৬৬ বছর বয়সী আনচেলত্তি গত মৌসুমের শেষে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়েন। এরপরই ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেন তিনি।

 

স্পেনের আইনে, অ-সহিংস অপরাধে দুই বছরের কম কারাদণ্ড হলে এবং যদি অপরাধীর পূর্ববর্তী কোনো অপরাধের রেকর্ড না থাকে, তাহলে সাধারণত তাকে কারাগারে যেতে হয় না।

চলতি বছরের শুরুর দিকে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আনচেলত্তি বলেছিলেন, ‘আমি কখনও প্রতারণার কথা ভাবিনি।’

তিনি জানান, ‘রিয়াল মাদ্রিদ তাকে ৬ মিলিয়ন ইউরো (৫.১ মিলিয়ন পাউন্ড) নেট বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছিল এবং বেতনের কাঠামো তার আর্থিক উপদেষ্টাদের ওপর ছেড়ে দিয়েছিলেন।

 

ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ বলেন, ‘আমি ভেবেছিলাম এটা স্বাভাবিক। কারণ তখনকার সময়ে সব খেলোয়াড় এবং আগের কোচও একইভাবে করতেন।’

 

 

 

আনচেলত্তি ২০২১ সালের ডিসেম্বরেই সম্পূর্ণ বকেয়া কর পরিশোধ করেছিলেন।