NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সিডনিতে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময়


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১১:৩৩ এএম

সিডনিতে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময়
মুসলিম ওয়েলফেয়ার সেন্টার এর (এএমডব্লিউসি) মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময় সভা সেন্টারের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকেই মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবকরাও ইন্টারভিউ সেশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথমে কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজিয়া ক্লাশের ছাত্র আয়মেন হক। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল গোলাম মোস্তফা। শুভেচ্ছা বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিছুল আফছার, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুন এবং সেন্টারের ইমাম ও হাফেজিয়া ক্লাশের শিক্ষক হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর। মাদ্রাসার শিক্ষকদের পরিচয় করিয়ে দেন নাইম মোস্তফা ও মিস এশা ইকবাল। পরে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল নিয়ে অভিভাবকদের সাথে মত বিনিময় করেন। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ আব্রা, নাইম মোস্তফা, গোলাম মোস্তফা, ফকরুল ইসলাম, আয়েনা রহমান, আয়েশা আফছার, শার্লিনী, আরিশা হক, সাদ’ত, সায়ের, প্রান্ত, সারিকা ও হাফেজ মাওলানা আবদুর হাদি তানভীর। মাদ্রাসার মতবিনিময় অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন মাদ্রাসার ব্যবস্থাপকবৃন্দ মাহমুদুল হক মামুন ও জামান এবং অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সদস্যবৃন্দ। পরে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সকালের নাস্তা পরিবেশন করা হয়। অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার কর্তৃক পরিচালিত তাদের মাদ্রাসাটি দীর্ঘদিন অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি মাদ্রাসায় হাফেজিয়া বিভাগ চালু করেছে।