NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা, নিখোঁজ ২৮


খবর   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা, নিখোঁজ ২৮

হিমালয়ের একটি উপত্যকায় প্রবল বৃষ্টিপাতে চীন ও নেপাল সীমান্তে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যু ও ২৮ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

প্রবল স্রোতের কারণে নেপাল ও চীনের সংযোগকারী প্রধান সেতুগুলোর একটি ভেঙে পড়ে গেছে। এটি ভোটেকোশি নদীর ওপর নির্মিত ছিল।

 

দক্ষিণ এশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে প্রাণঘাতী বন্যা ও ভূমিধস প্রায়ই ঘটে থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এসব দুর্যোগ আরও মারাত্মক ও ঘন ঘন হচ্ছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এক ব্যক্তি মারা গেছেন এবং আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন।

 

চীনের পক্ষ থেকে ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।

জাতিসংঘের ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন গত বছর সতর্ক করে বলেছিল, ঘন ঘন বন্যা ও খরার ঘটনা ভবিষ্যতের জন্য একটি ভয়াবহ বার্তা।

 

এদিকে, কাঠমান্ডুভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট জুন মাসে সতর্ক করে বলেছিল, এ বছরের বর্ষায় পাহাড়ি অঞ্চলের মানুষ আরও বেশি বিপদের মুখোমুখি হতে পারে।