NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আবারও ফেঁসেছেন নয়নতারা, এবার ৫ কোটির মামলা


খবর   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

আবারও ফেঁসেছেন নয়নতারা, এবার ৫ কোটির মামলা

চন্দ্রমুখীর ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে নয়নতারার ডকুমেন্টারির নির্মাতাদের বিরুদ্ধে ৫ কোটি টাকার আইনি নোটিশ

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। তিনি তার ব্যক্তিগত জীবনের কিছু অদেখা মুহূর্ত দর্শকের সামনে তুলে ধরেছিলেন ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমস’ নামের ডকুমেন্টারির মাধ্যমে। এটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ১৮ নভেম্বর।

 

মুক্তির পর থেকেই এই প্রজেক্ট একাধিক বিতর্কে জড়িয়েছে। এর আগে অভিনেতা ধানুশ অভিযোগ করেছিলেন। তার অভিযোগ ছিল, তারই প্রযোজিত ‘নানুম রাউডি ধান’ ছবির ফুটেজ এই ডকুমেন্টারিতে ব্যবহার করা হয়েছে অনুমতি ছাড়া। এজন্য আইনি নোটিশও পাঠিয়েছিলেন তিনি।

এবার নতুন করে বিতর্কের কেন্দ্রে এসেছে ডকুমেন্টারিটি। অভিযোগ উঠেছে, ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী’ ছবির ফুটেজ অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে এতে।

 

এপি ইন্টারন্যাশনাল ‘চন্দ্রমুখী’ ছবির স্বত্বাধিকারী। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নয়নতারা ও তার ডকুমেন্টারির নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

তাদের দাবি, রাজিনীকান্ত ও নয়নতারা অভিনীত এই ছবির কিছু দৃশ্য ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমস’ ডকুমেন্টারিতে ব্যবহার করা হয়েছে পরিচালকদের কোনো অনুমতি না নিয়েই। আগেও তারা একাধিকবার আইনি নোটিশ পাঠিয়ে ফুটেজ মুছে ফেলতে বলেছিল। কিন্তু নয়নতারা ও তার টিম সেইসব চিঠিকে গুরুত্ব দেয়নি।

এ কারণে ৫ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে এবার তারা মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছে।

 

সর্বশেষ তথ্য অনুযায়ী, আদালত ‘চন্দ্রমুখী’ ছবির ফুটেজ ডকুমেন্টারি থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নেটফ্লিক্স ও নির্মাতা প্রতিষ্ঠান টার্ক স্টুডিওজ-কে বলা হয়েছে, তারা এই ডকুমেন্টারির মাধ্যমে কত আয় করেছে তার বিস্তারিত হিসাব আদালতে জমা দিতে হবে।

 

 

 

তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত নয়নতারা কিংবা নির্মাতাদের পক্ষ থেকে কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি।