NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

তানজিন তিশার ২৫ লাখ টাকার চ্যালেঞ্জ


খবর   প্রকাশিত:  ০৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

তানজিন তিশার ২৫ লাখ টাকার চ্যালেঞ্জ

জায়েদ খানের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনেত্রী তানজিন তিশা বেশ আলোচনায় এসেছেন। এতে তিনি ক্যারিয়ারের বিভিন্ন বিষয়ের পাশাপাশি তার বিয়ে, সন্তান থাকা নিয়ে কথা বলেছেন। জায়েদ খানের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি গতকাল (৫ জুলাই) তিশা সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি জনিয়েছেন, তার সন্তান আছে- এটা প্রমাণ করতে পারলে তাকে ২৫ লাখ টাকা দেবেন। এমনটা চ্যালেঞ্জ দিয়েছেন এ অভিনেত্রী।

জায়েদ খানের অনুষ্ঠানে হাজির হয়ে মা হওয়ার ইচ্ছার কথা জানান তানজিন তিশা। এমন কথার পরিপ্রেক্ষিতে জাওয়াদ নির্ঝর তিশার সন্তানের ছবি দাবি করে কিছু ছবি প্রকাশ করেছেন। যা তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। শনিবার (৫ জুলাই) জাওয়াদ নির্ঝর তিনটি ছবি প্রকাশ করেন। যেখানে তিনি উল্লেখ করেন, এটি তিশার সন্তানের ছবি।

তানজিন তিশার ২৫ লাখ টাকার চ্যালেঞ্জ

নির্ঝর ছবিগুলো প্রকাশ করে লিখেছেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে। অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা। যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করছেন।’

 

 

তিনি আরও লেখেন, ‘সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো। তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে। তিশা টক শোতে মিথ্যা কথা বলেছেন। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম।’

অভিনেত্রী তানজিন তিশা এরপরই তার সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে চ্যালেঞ্জ করেছেন। এ অভিনেত্রী জানিয়েছেন, তার সন্তান আছে এটা প্রমাণ করতে পারলে ২০ হাজার ডলার দেবেন। তিনি তার ফেসবুকে লেখেন, ‘অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসেবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! সেই সব অসভ্যদের বলছি- এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা) ভিক্ষা দিব। যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে, নিজ উদ্যোগে, জুতা মার তালে তালে।’