NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম জোরদার করবে ইউএনডিপি-ইউএনসিডিএফ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২১ পিএম

>
ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম জোরদার করবে ইউএনডিপি-ইউএনসিডিএফ

বাংলাদেশে ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ইকোসিস্টেম শক্তিশালী করতে একসঙ্গে কাজ করবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিল (ইউএনসিডিএফ)।

রোববার (২১ আগস্ট) আগারগাঁওয়ের আইডিবি ভবনে ইউএনডিপি এবং ইউএনসিডিএফের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাস্তবায়ন অংশীদার হিসেবে কাজ করবে এটুআই।

ইউএনডিপি বাংলাদেশের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ভ্যান নুয়েন এবং ইউএনসিডিএফ-এর এক্সিকিউটিভ সেক্রেটারি প্রীতি সিনহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায়, ইউএনসিডিএফ-এর অর্থায়নে যেমন- অনুদান ও পরিশোধযোগ্য ঋণ, দেশের ক্ষুদ্র এবং আর্থিকভাবে দুর্বল উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগে সিড মানি প্রদান করা হবে। এর আওতায় দক্ষতা উন্নয়ন, নীতিমালা প্রণয়ন এবং বাংলাদেশের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ইকোসিস্টেম উন্নয়নে নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে। এছাড়া একটি অভিন্ন লক্ষ্য অর্জনে সহযোগিতামূলক সম্পর্ক শক্তিশালীকরণে মাধ্যমে প্রান্তিক জনগণের কাছে এই অংশীদারিত্বের আওতায় সুবিধা পৌঁছে দিতে একটি ফ্রেমওয়ার্ক তৈরি করতে কাজ করবে।

অনুষ্ঠানে এটুআই-এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সফল বাস্তবায়নের পরবর্তীতে আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশে কাজ শুরু করেছি। এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে ইউএনডিপি, ইউএনসিডিএফ এবং এটুআই-এর মধ্যকার সহযোগিতাপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বেগবান হবে। পাশাপাশি ডিজিটাল আর্থিক ব্যবস্থায় সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী উদ্যোক্তাদের অর্ন্তভুক্তিকরণ ও প্রবেশাধিকার নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে।

ইউএনডিপি বাংলাদেশের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ভ্যান নুয়েন বলেন, উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। এটুআই, ইউএনডিপি, ইউএনসিডিএফ এই অংশীদারিত্বে উভয়ের সহযোগিতাপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে অনেক সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করবে।

ইউএনসিডিএফ-এর এক্সিকিউটিভ সেক্রেটারি প্রীতি সিনহা বলেন, আমরা বিশ্বাস করি, ইউএনসিডিএফ এবং ইউএনডিপি যৌথভাবে উদ্ভাবন, ক্ষুদ্র সঞ্চয়, ডিজিটাল অ্যাক্সেস এবং ডিজিটাল ফিন্যান্সকে শক্তিশালী করার মাধ্যমে সমাজে সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য পূরণ করবে।

এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী বলেন, বাংলাদেশে এসডিজি অর্জনে ইউএনসিডিএফ-এর সঙ্গে এটুআই-এর ডিএফএস টিম কাজ করছে। প্রান্তিক পর্যায়ের জনগণকে আর্থিক লেনদেনের সুবিধার আওতায় নিয়ে আসতে ফিনটেক ভিত্তিক স্টার্টআপ উন্নয়নে ইউএনসিডিএফের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ‘ফিনল্যাব বিডি’ চালু করেছে এটুআই।