NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অভিষেকের পরের ম্যাচেই ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা তানভীর


খবর   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

অভিষেকের পরের ম্যাচেই ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা তানভীর

আগের ওয়ানডেতেই এই ফরম্যাটে অভিষেক হয়েছিল। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে এসে ম্যাচ জেতানো স্পেল উপহার দিলেন তানভীর ইসলাম।

বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণি জাদুতে ভর করে ২৪৮ রানের পুঁজি নিয়েও শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। ১৬ রানের জয়ে সিরিজে ফিরিয়েছে সমতা।

 

কলম্বোয় তানভীর এদিন ১০ ওভার বল করে দুটি মেইডেনসহ মাত্র ৩৯ রান দিয়ে শিকার করেন ৫টি উইকেট। শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটারের তিনজনই হন বাঁহাতি এই স্পিনারের শিকার।

৫/৩৯, দুর্দান্ত এই বোলিং ফিগারের পর ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তানভীরের হাতে। প্রথম সিরিজেই বাজিমাত করেছেন ২৮ বছর বয়সী এ স্পিনার।