NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গাজায় ত্রাণ নিতে গিয়ে ৬ শতাধিক নিহত: জাতিসংঘ


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

গাজায় ত্রাণ নিতে গিয়ে ৬ শতাধিক নিহত: জাতিসংঘ

অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার (৪ জুলাই) সকালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও ২০ জন মারা গেছেন সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় গুলিতে। এক হাসপাতালের মর্গ থেকে এসব মরদেহ গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার দপ্তর শুক্রবার জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা কনভয় ও বিতরণকেন্দ্রের কাছে অন্তত ৬১৩ জন নিহত হয়েছেন। এসব বিতরণকেন্দ্র পরিচালনা করছিল একটি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত সংস্থা জিএইচএফ। সংস্থাটি মে মাসের শেষ দিক থেকে কার্যক্রম শুরু করে।

 

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। তবে তিনি আরও বলেন, এটা স্পষ্ট যে, ইসরায়েলি সেনাবাহিনী সাহায্য বিতরণকেন্দ্রে পৌঁছাতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ ও গুলিবর্ষণ করেছে।

নাসের হাসপাতাল নিশ্চিত করেছে, শুক্রবারের বিমান হামলায় নিহতদের মধ্যে আটজন নারী ও একজন শিশু রয়েছে। যারা গুলিতে মারা গেছেন, তাদের মধ্যে দুজন রাফাহর কাছে সহায়তা বিতরণ কেন্দ্রে প্রাণ হারিয়েছেন। বাকি ১৮ জন মারা গেছেন গাজার দক্ষিণাঞ্চলে ট্রাকের কাছে সাহায্য নিতে গিয়ে।

 

ইসরায়েলি সেনাবাহিনী সর্বশেষ এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, উত্তর গাজায় তাদের একজন সেনা নিহত হয়েছেন। এ নিয়ে তদন্ত চলছে। পুরো যুদ্ধ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর ৮৬০ জনের বেশি সেনা নিহত হয়েছেন, যার মধ্যে ৪০০-র বেশি মারা গেছেন গাজায় স্থলযুদ্ধে।

এই সহিংসতার মধ্যেই যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগ চলছে। হামাস জানিয়েছে, মিসর ও কাতারের মধ্যস্থতায় উপস্থাপিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তারা অন্যান্য ফিলিস্তিনি দলের সঙ্গে আলোচনা করছে।

 

 

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার বলেছেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি হামাসকে দ্রুত প্রস্তাবটি গ্রহণ করতে বলেছেন, নাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

সূত্র: এপি, ইউএনবি