NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সোমবার ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৭ পিএম

>
সোমবার ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত

চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলীন হেইজার। সফরে তিনি রোহিঙ্গা সংকট পরিস্থিতি জানতে ক্যাম্প পরিদর্শনে যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সোমবার (২২ আগস্ট) দুপুরের দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে নোয়েলীন হেইজারের।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের এ সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরুত্ব বহন করছে। কেননা, জাতিসংঘের মহাসচিবের দূত নিয়োগের পর সপ্তাহখানেক আগে প্রথমবারের মতো মিয়ানমার সফরের পরপরই তিনি বাংলাদেশে আসছেন।

সফরের শুরুতে নোয়েলীন হেইজার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। ওইদিন রাতে হেইজার পররাষ্ট্র সচিবের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন।

সফরের দ্বিতীয় দিন তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে হেইজার রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে তাদের জীবনমান এবং দুঃখ-দুর্দশার কথা শুনবেন। একই দিন তিনি রিফিউজি, রিলিফ অ্যান্ড রিপাট্রিয়েশন কমিশনারের (ত্রিপলআরসি) সঙ্গে বৈঠক করবেন।

পরদিন হেইজার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়ি ঘুরে দেখবেন। একই দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের শেষ দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হেইজার। এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা সংকটের পাঁচ বছর পূর্তি উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সিঙ্গাপুরের সমাজবিজ্ঞানী হেইজারকে গত বছর মিয়ানমারের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। সুইস কূটনীতিক ক্রিস্টিন শ্রেনার বার্গেনারের স্থলাভিষিক্ত হন হেইজার।