NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শাকিব ‘মেগাস্টার’, বিতর্ক নিয়ে যা বললেন জাহিদ হাসান


খবর   প্রকাশিত:  ০৪ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

শাকিব ‘মেগাস্টার’, বিতর্ক নিয়ে যা বললেন জাহিদ হাসান

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। দুই যুগেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। দর্শকপ্রিয়তা ও দীর্ঘ ক্যারিয়ারের কারণে অনেকে তাকে ‘মেগাস্টার’ উপাধিতে ভূষিত করছেন। সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত তার ছবিতেও ব্যবহৃত হয়েছে এই বিশেষণ- ‘মেগাস্টার শাকিব খান’।

তবে এই শব্দচয়ন নিয়ে আপত্তি জানিয়েছেন অভিনেতা জাহিদ হাসান। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘মেগাস্টার’ শব্দটি তার কানে ভালো শোনায় না। এরপর সেই মন্তব্য নিয়ে শুরু হয় হইচই। সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের ভক্তরা জাহিদ হাসানকে নিয়ে কটুক্তিও করেছেন। এবার বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন জাহিদ হাসান।

 

এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জাহিদ হাসান বলেন, ‘আমি নিজেই তো ছোট মানুষ। তাকে (শাকিব খান) ছোট করতে যাব কেন। আমার বক্তব্য হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বুঝাতে পারিনি।’

তিনি স্পষ্ট করেন, কাউকে হেয় করা তার উদ্দেশ্য ছিল না। বরং তিনি বোঝাতে চেয়েছেন, ‘যে নাম নিজেই অনেক বড়, তার আগে বাড়তি কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন পড়ে না। যেমন টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান, বা ম্যারাডোনা। তাদের নামই যথেষ্ট। এটাই বোঝাতে চেয়েছি। হয়তো অনেকে ভুল বুঝে কষ্ট পেয়েছেন।’

 

তিনি বলেন, ‘আমি কাউকে ছোট করতে চাইও না, আমি পাগল নাকি! আমি নিজেই মানুষ হিসেবে অনেক ছোট। আর আমাদের শাকিব তো আমাদেরই সম্পদ। আমাদের তার পাশে থাকতে হবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে তাকে ছোট করে তোলা কখনোই উচিত না।’

শাকিব খান ভক্তদের প্রতিক্রিয়া প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘আমি তাদের আবেগকে সম্মান করি। তারা মন খারাপ করেছে, এটাও একধরনের ভালোবাসা। তারা যদি ঠিকভাবে বিষয়টি বুঝত, তাহলে শাকিব আরও বড় হতো। কারণ তারা তো তাকে ভালোবাসে, আমরাও ভালোবাসি।’

শেষে জাহিদ হাসান আবারও স্মরণ করিয়ে দেন, ‘কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না। এই পৃথিবীতে কেউ পারেনি। আমাদের নিজেদের শিল্পীদের প্রতি ভালোবাসা এবং সম্মান ধরে রাখতেই হবে।’