NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভারতের রানপাহাড়ের জবাবে শুরুতেই বিপদে ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ০৪ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ভারতের রানপাহাড়ের জবাবে শুরুতেই বিপদে ইংল্যান্ড

মাথার ওপর ৫৮৭ রানের পাহাড়। বার্মিংহ্যাম টেস্টে ভীষণ চাপে আছে ইংল্যান্ড। ২৫ রানেই তারা খুইয়ে বসে ৩ উইকেট। দ্বিতীয় দিন শেষ করেছে ৭৭ রান তুলে। স্বাগতিকরা এখনও পিছিয়ে ৫১০ রানে। জো রুট ১৮ আর হ্যারি ব্রুক ৩০ রান নিয়ে ব্যাটিং করছেন।

রানপাহাড়ের জবাব দিতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া ধাক্কা খায় ইংল্যান্ড। আকাশ দিপ তুলে নেন বেন ডাকেট আর ওলি পোপকে। দুজনই রানের খাতা খুলতে পারেননি। এরপর ১৯ করে মোহাম্মদ সিরাজের শিকার হন জ্যাক ক্রলি। ২৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর হাল ধরেছেন রুট আর ব্রুক।

 

এর আগে শুভমান গিল ভারতের প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে সেঞ্চুরি করলেন। শুধু তাই নয়, খেললেন ক্যারিয়ারসেরা ইনিংসও।

টেস্টে গিলের সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৪৭ রানের। এবার ডাবল সেঞ্চুরি হাঁকালেন। সুযোগ ছিল ট্রিপল করারও। সেটি হয়নি। গিল থামলেন ২৬৯ রানে।

 

৩৮৭ বলের ম্যারাথন ইনিংসে ৩০টি বাউন্ডারি হাঁকিয়েছেন গিল। আছে ৩টি ছক্কার মারও।

গিল ছাড়া বাকি ব্যাটাররা কেউ সেঞ্চুরি পাননি। সম্ভাবনা তৈরি করেও জসশ্বী জয়সওয়াল ৮৭ আর রবীন্দ্র জাদেজা খেলেন ৮৯ রানে সাজঘরের পথ ধরেন।

তারপরও বার্মিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ভারত। ১৫১ ওভারে ৫৮৭ রানে অলআউট হয়েছে গিলের দল।