NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বছরের সবচেয়ে উষ্ণ দিন দেখলো যুক্তরাজ্য


খবর   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

বছরের সবচেয়ে উষ্ণ দিন দেখলো যুক্তরাজ্য

যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে মঙ্গলবার (১ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশটির কেন্ট শহরের ফ্রিট্টেনডেনে স্থানীয় সময় দুপুর ১টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

সেই হিসাবে আজই এ বছরের সবচেয়ে গরম দিন পেয়েছে যুক্তরাজ্য। সেখানে তাপমাত্রা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এদিন কেন্ট ও লন্ডন এলাকায় তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে লন্ডনের আকাশে কিছু মেঘও দেখা গেছে।

 

যুক্তরাজ্যে জুলাই মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২০২২ সালের ১৯ জুলাই। লিংকনশায়ারে ৪০ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেদিন।

পর্তুগাল-স্পেনে সবচেয়ে গরম জুন মাস

পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে বেশি গরম অনুভূত হয়েছে সদ্যসমাপ্ত জুন মাসে। এছাড়া ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

স্পেনের ন্যাশনাল ওয়েদার সার্ভিস অ্যামেট বলেছে, ২০২৫ সালের জুন মাসের ‘তীব্র গরম’ নতুন রেকর্ড করেছে।

 

পর্তুগালের আবহাওয়া অফিস বলেছে, জুনে সেখানে সর্বোচ্চ ৪৬ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ফ্রান্সসহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির কারণে ফ্রান্সজুড়ে বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে।

অনেক দেশেই জরুরি চিকিৎসা সেবা প্রস্তুত রাখা হয়েছে এবং জনসাধারণকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার থাকতে বলা হয়েছে।

 

সূত্র: বিবিসি বাংলা