NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইরানের সন্দেহ ইসরায়েল যুদ্ধবিরতি মানবে না, জবাব দিতে প্রস্তুত


খবর   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ইরানের সন্দেহ ইসরায়েল যুদ্ধবিরতি মানবে না, জবাব দিতে প্রস্তুত

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দোররহিম মুসাভি বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতি মানবে এ ব্যাপারে ইরান গভীরভাবে সন্দিহান এবং আগ্রাসন পুনরায় শুরু হলে তারা ‘চূড়ান্ত জবাব’ দিতে সম্পূর্ণ প্রস্তুত।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্য করেন। ফোনালাপের সময় তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধ নিয়ে আলোচনা করেন।

মেজর জেনারেল মুসাভি বলেন, যদি ইসরায়েল আবার আগ্রাসন চালায়, ইরান পুরোপুরি প্রস্তুত আছে কঠোর জবাব দেওয়ার জন্য।

তিনি আরও বলেন, আগ্রাসন এমন এক সময়ে হয়েছে, যখন ইরান আত্মসংযম দেখিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে আলোচনা চালাচ্ছিল।

 

তিনি বলেন, এই দুই শত্রু রাষ্ট্র (ইসরায়েল ও যুক্তরাষ্ট্র) আন্তর্জাতিক কোনো নিয়ম-কানুন মানে না—এটা পুরো বিশ্বের কাছে প্রমাণ হয়ে গেছে ১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের মাধ্যমে।

মুসাভি বলেন, আমরা যুদ্ধ শুরু করিনি। কিন্তু যখন আমাদের ওপর আঘাত এসেছে, আমরা জবাব দিয়েছি পূর্ণ শক্তি নিয়ে। যেহেতু আমরা যুদ্ধবিরতিসহ অন্যান্য অঙ্গীকারে শত্রুর আন্তরিকতা নিয়ে সন্দিহান, তাই আগ্রাসন পুনরাবৃত্তি হলে আমাদের প্রতিক্রিয়া হবে কঠিন ও দ্রুত।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বলেন, সৌদি আরব কেবল যুদ্ধের নিন্দাই করেনি, বরং যুদ্ধ থামাতে সক্রিয় উদ্যোগও নিয়েছে।

 

তিনি ইসরায়েলি হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ কমান্ডারদের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারস্পরিক পরামর্শ ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। তারা একমত হন যে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরান ও সৌদি আরবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: ইরনা নিউজ