NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রতি যুক্তরা‌ষ্ট্রের সমবেদনা


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০২:০৭ পিএম

>
গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রতি যুক্তরা‌ষ্ট্রের সমবেদনা

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জা‌নি‌য়ে‌ছে মা‌র্কিন যুক্তরাষ্ট্র। রোববার (২১ আগস্ট) এক বার্তায় এ সম‌বেদনা জানায় ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস।

দূতাবা‌সের বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস ২০০৪ সালের ২১ আগস্ট সংঘটিত গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। এসব হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক সেক্রেটারি অফ স্টেট কলিন পাওয়েল রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। তার বক্তব্য আজও সত্য। 

যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানায় ব‌লেও বার্তায় উ‌ল্লেখ ক‌রে দূতাবাস।

উ‌ল্লেখ, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের নেতা ও কর্মীসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ দলের কয়েক’শ নেতাকর্মী।